বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন কিংবদন্তি ক্রিকেটার রোহিত শর্মা। এর আগে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আর এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত। যার ফলে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান জল্পনা।
তবে তিনি ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো অজানা রয়েছে সকলের কাছে। একই সাথে আগামী জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে মোট পাঁচটি টেস্ট সিরিজ, সেখানে কাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে সে বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।
রোহিত তার টেস্ট কেরিয়ারে ছিলেন সব থেকে বেশি নির্ভরযোগ্য ক্রিকেটার। তিনি ৬৭ টি টেস্টে মোট রান করেছেন ৪,৩০১। যার মধ্যে রয়েছে ১২ টি শতক এবং ১৮ টি অর্ধশতক। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্টোরি পোস্ট করেছেন ‘হিটম্যান’। সেখানেই রয়েছে অবসরের কথা।
লিখেছেন, ‘সবাইকে আমি জানাতে চাই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছি। দেশের হয়ে আমার এই যাত্রাপথে আমি প্রচুর সম্মান পেয়েছি। এতো ভালবাসা এবং আমাকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবো।’
অন্যদিকে একটি সাক্ষাৎকারে তিনি তার অধিনায়কত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, ‘কখনো কখনো মানুষের কমবয়সী অধিনায়ক প্রয়োজন। যিনি ১০-১৫ বছর অধিনায়কত্ব করেছেন। তাই আমার মনে হচ্ছে এবার হয়তো আমি অধিনায়কত্বের সুযোগ পাবো না। তবে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমি সুযোগ পেয়েছি।’

Hello, I am SB. I have been working in blogging for more than five years.