সম্প্রতি টলি পাড়ার ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে নিয়ে নানান আলোচনা চলছে নেট দুনিয়ায়। কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা একটি গল্পের মাধ্যমে নিজের জীবনের একটি ঘটনার কথা সকলের সামনে তুলে ধরেন। জানা যায় সেই গল্পটি আসলে তার ও তার স্ত্রীকে কেন্দ্র করে। আর এরপর থেকে তাকে ও তার স্ত্রী-কে নিয়ে জল্পনা তুঙ্গে।
শোনা যাচ্ছে বর্তমানে ঋষি কৌশিক ও তার স্ত্রী দেবযানী চক্রবর্তী আর একসঙ্গে থাকেন না। তারা আলাদা রয়েছেন। তাদের দাম্পত্য জীবনে তাল কেটেছে। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ঋষি কৌশিকের একের পর এক পোস্ট দেখে তাদের সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া চলছে। এদিকে সম্প্রতি অভিনেতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরেকটি পোস্ট করেছেন।
মহিলাদের সিঁদুর পরা নিয়ে ঋষি কৌশিকে পোস্ট

অভিনেতা মহিলাদের সিঁদুর পরা নিয়ে একটি পোস্ট করে লিখেছেন, “কে কীভাবে চলবে, এটা যাঁর-যাঁর ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কিন্তু একজন পুরুষ যদি তাঁর স্ত্রীকে সিঁদুর পরতে বলেন আর এই কারণে পুরুষটিকে যদি বলা হয় তিনি এখনও আধুনিক হতে শেখেননি। তা হলে আমাদের যে সকল মা-বোনেরা ভক্তিভরে সিঁদুর পরে, তাঁরা কি আধুনিক নন?” সঙ্গে পোস্ট করেছেন একজন মহিলার মাথা ভর্তি সিঁদুরের ছবি।
ঋষি কৌশিকের পোস্টে কী জানালেন মহিলারা?


এরপর পোস্টটি নিয়ে আর বাড়তি কোনো ব্যাখ্যা দেননি তিনি। এই পোস্টে অনেকেই নানান মন্তব্য করেছেন। একজন মহিলা লিখেছেন, “এটা যার-যার ব্যক্তিগত অভিমত। আধুনিকতার সঙ্গে সিঁদুর পরার কোনও যোগ নেই। নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখা প্রয়োজন।”

আরেকজন লিখেছেন, “এসব বাদ দিয়ে কাজে মন দিন। দিনের শেষে আপনাকে নিজেকে ভাল রাখতে হবে। ভাল থাকতে হবে এবং দর্শকের মনে জায়গা তৈরি করে নিতে হবে। সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে না, তাই ডিভোর্স নিয়ে ভাল থাকুন।”
আরও পড়ুন,
*বাংলাদেশ জুড়ে চরম বিশৃঙ্খলা, কৌশানীর নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা! স্তব্ধ অভিনেত্রী কী জানালেন?

Hello, I am BB. I have been working in blogging for more than four years.