বলিউডের দুই তারকা শাহরুখ খান ও তিগ্মাংশু ধুলিয়াকে সকলেই চেনেন। তারা বহু বছর বলিউডে একসঙ্গে কাজ করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। তাই একে অপরের সঙ্গে তাদের বেশ ভালো সম্পর্ক। সম্প্রতি তিগ্মাংশু ধুলিয়া শাহরুখ খান সম্পর্কে মুখ খুললেন। অনেক না জানা কথা তিনি সকলকে জানালেন। আর তা জানার পর আবারও নতুন করে শাহরুখের ব্যবহারের প্রেমে পড়লেন তার অনুগামী থেকে ভক্তরা।
তিগ্মাংশু বলেন, শাহরুখ কতটা নম্র তা ভাষার প্রকাশ করার মতন নয়। তারা একসঙ্গে ‘দিল সে’ ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্র ধরে তিগ্মাংশু বলেন, তিনি ‘দিল সে’ ছবিতে অভিনয় করার সময় থেকে লক্ষ্য করেছেন শাহরুখকে। সেইসময় তারা লাদাখে শ্যুটিং করছিলেন। তখন শাহরুখ মণি স্যারের সঙ্গে রাস্তায় ঘুরে বেড়াতেন এবং সিদ্ধান্ত নিতেন তিনি সেখানে শ্যুটিং করতে চান।
সেইসময় তারকাদের বিশ্রাম নেওয়ার জন্য ভ্যানিটি ভ্যান ছিল না। তাই তারা যে বাসে উঠতেন তার দু’দিকে সিটের মাঝে যে প্যাসেজ সেখানে লোক হেঁটে যেতো। সেই জায়গায় শাহরুখ দুপুরের খাবার খাওয়ার পর ঘুমিয়ে নিতেন ৩০ মিনিট মতন। তিগ্মাংশুর কথায়, “কিন্তু আমাদের (ক্রু সদস্যরা) বাসে জিনিসপত্র ছিল তাই আমরা ভেতরে এবং বাইরে যাতায়াত করতেই থাকতাম।”
তিনি আরও বলেন, “মাঝে মাঝে আমরা জ্যাকেট বা অন্য কিছুর নিতে যাওয়ার জন্য বাসে উঠে শাহরুখের উপর দিয়েই যেতাম। তবে শাহরুখ কখনও কোনও কিছুতেই আপত্তি করতেন না। উনি কখনও বলেননি আমার ঘুমনোর সময় বাসে কেউ ঢুকতে পারবে না। অথচ তিনি কিন্তু তখন স্টার। তিনি ৩০ মিনিট ঘুমাতে চেয়েও কোনওদিন নির্বিঘ্নে সেই সময়টুকু পাননি।”
‘দিল সে’ ছবিতে শাহরুখকে দেখা গিয়েছে প্রধান চরিত্রে অভিনয় করতে। তার বিপরীতে অভিনয় করেছেন মনীষা কৈরালা। তার পাশাপাশি প্রথম ছবি হিসেবে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন প্রীতি জিন্টা। এর পাশাপাশি আরও অনেককেই অভিনয় করতে দেখা গিয়েছিল। ছবিটি এখনও দর্শকদের কাছে পছন্দের জায়গায় অবস্থান করছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.