Shreya: প্রিয় শিল্পী লতা মঙ্গেশকরের জন্য আয়োজিত বিশেষ সন্ধ্যায় ঐশ্বরিক রূপে ধরা দিলেন শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সেই ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত এই শিল্পী। যা বোঝা যায় তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই।
প্রয়াত শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান শ্রেয়া। বিভিন্ন অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায়। সেরকমই সম্প্রতি একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রিয় শিল্পীর পছন্দের রঙে সেজে উঠেছিলেন তিনি। এদিন শিল্পীকে দেখা দিয়েছে একটি দুধসাদা শাড়িতে।
তবে তার সাথে যোগ হয়েছে একটি লম্বা জ্যাকেট। হাওয়ায় উড়ে সেটি ডানার মতন রূপ নিয়েছে। তিনি যেন ডানা মেলে ঐশ্বরিক আভা ছড়িয়ে দিচ্ছেন। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় লতা দিদির প্রতি একটি বিশেষ সন্ধ্যার জন্য একটি বিশেষ উৎসর্গ! তিনি এই রঙের শাড়ি পরতে পছন্দ করতেন, তার সুন্দর ঝলমলে হীরক এবং অবশ্যই তার ঐশ্বরিক আভা নিয়ে।’
পোস্ট করতেই সেখানে ভক্তরা বলছেন তাকেও যেন ঐশ্বরিক প্রতিমূর্তির মতন লাগছে দেখতে। তিনিও আভা ছড়িয়ে দিচ্ছেন। আসলে এই শিল্পীর মাধ্যমে বরাবর একটি ইতিবাচক প্রভাব ফুটে ওঠে। তিনি যেখানেই থাকেন সেখানেই আনন্দমুখর হয়ে ওঠে প্রত্যেকটি মুহূর্ত।
কারণ, তিনি সব সময় প্রাণখোলাভাবে বাঁচতে পছন্দ করেন। কোনো রকম ঔদ্ধত্য বা অহংকার নয় বরং খুব সাধারণভাবেই নিজের জীবনযাপন করেন। যে বিষয়টি তাকে অন্যান্য শিল্পীদের থেকে আলাদা করে। দর্শকদের কথায় তিনি মাটির মানুষ।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.