Shreya: আনারকলিতে ঠিক যেন কত্থক শিল্পী! শ্রেয়ার সাজ দেখে যা বললেন অনুরাগীরা

Shreya: পরনে সোনালী আনারকলি, খোঁপায় ফুল, মানানসই গয়না ঠিক যেন কোন কত্থক শিল্পী, সম্প্রতি এমনই সাজে ধরা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। এক ঝলক তাকে দেখলে মনে হবে তিনি যেন কোনো জনপ্রিয় নৃত্যশিল্পী। যিনি তার আগামী পারফরম্যান্সের জন্য তৈরি হয়েছেন।

আমরা প্রত্যেকেই জানি এই শিল্পী ভীষণভাবে ভারতীয় ঐতিহ্য এবং তার পোশাক-আশাক পছন্দ করেন। মূলত ওয়েস্টার্ন পোশাকের থেকে বেশিরভাগ সময় থাকে ভারতীয় সাজে লক্ষ্য করা যায়। শাড়ি, চুড়িদার, লেহেঙ্গা থেকে শুরু করে অন্যান্য পোশাকে যথেষ্ট সাবলীল শ্রেয়া।

আর সেই সব পোশাক পরিধান করলে ফটোশ্যুট করাবেন না এমনটা হতেই পারে না। তেমনি হয়েছিল এই ফটোশ্যুটের সময়ও। যেহেতু তিনি এই বিশেষ সাজ পরিধান করেছিলেন তাইতো বাধ্যতামূলক ছিল ফটোশ্যুট করা। একাধিক ভঙ্গিমায় পোজ দিয়ে ছবিগুলি তোলা হয়েছে তার।

যা পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকেই তার এই অপরূপ সৌন্দর্য্যের ভূয়সী প্রশংসা করেছেন এবং ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা সময় যতই যাচ্ছে এই অভিনেত্রীর স্নিগ্ধতা যেন ক্রমাগত বেড়েই চলেছে। এছাড়াও তার পোশাকের প্রশংসা করতে দেখা গিয়েছে সকলকে।

উল্লেখ্য, কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ পারফরম্যান্স করেছিলেন তিনি। সেখানেও তাকে একটি ঝলমলে শাড়ি পরিহিত অবস্থায় দেখা গিয়েছিল। আর এবার এই সাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। এক কথায় বলতে গেলে তিনি বর্তমানে একটু বেশি সক্রিয় রয়েছেন সামাজিক মাধ্যমে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক