Shreya: সম্প্রতি মৎস্যকন্যার সাজে ধরা দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। এমন একটি পোশাক তিনি পরেছেন, যেখানে তাকে হুবহু মৎস্যকন্যার মতোই দেখাচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকছেন এই শিল্পী; বিশেষ করে নিজের বিভিন্ন ফটোশ্যুটের মুহূর্তগুলো তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
অনেকেই জানেন, জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে রয়েছেন তিনি। শো-এর বিভিন্ন এপিসোডে তাকে অপূর্ব সাজে দেখা যায়। সম্প্রতি নীল রঙের একটি বডিকন পোশাক এবং তার ওপর উজ্জ্বল একটি জ্যাকেট পরে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আবারও স্রোতে ফেরার পালা’।
কখনো হাসিমুখে, আবার কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিমায় তাকে পোজ দিতে দেখা গিয়েছে এই পোশাকে। তার এই রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকের মতে, দিন দিন তার বয়স যেন কমছে; চোখে-মুখে স্পষ্ট এক কিশোরীসুলভ চঞ্চলতা।
স্বাভাবিকভাবেই পোস্ট করার সঙ্গে সঙ্গেই ছবিগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এবং কমেন্ট বক্সে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা। উল্লেখ্য, সাফল্যের চরম শিখরে পৌঁছেও তার মধ্যে কখনো ঔদ্ধত্যের ছাপ দেখা যায়নি। তিনি সবসময় সাধারণ থাকতেই পছন্দ করেন এবং সকলের সঙ্গে নম্র ব্যবহার করেন।
তার এই অমায়িক ব্যক্তিত্বই মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা বহুগুণ বাড়িয়ে দেয়। তাইতো বলিউড, টলিউড পেরিয়ে তার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে বিদেশেও। বর্তমানে তার সুরের জাদুতে মাতোয়ারা ভক্তমহল। তবে কাজের পাশাপাশি পরিবারের জন্যেও যথেষ্ট সময় বরাদ্দ রাখেন শ্রেয়া।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.