Sohini: বেনারসের মনোমুগ্ধকর সৌন্দর্য্যে ডুব দিলেন অভিনেত্রী সোহিনী, পোস্ট করলেন বিশেষ ভিডিও

Sohini: বেনারসের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সেখানকারই কয়েক ঝলক নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। আমরা প্রত্যেকেই জানি বেনারস মানেই অনন্য সৌন্দর্য্যের স্থান।

ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিকতা সবমিলিয়ে একাকার হয়ে যায় এই স্থানটিতে। প্রত্যেক বছর হাজার হাজার মানুষের আগমন হয় এই স্থানে। গঙ্গা আরতি থেকে শুরু করে নৌকা ভ্রমণ এছাড়াও বেনারসের অলিতে-গলিতে ঘুরে বেড়ানো সবই উপভোগ করতে দেখা যায় সকলকে।

সেই তালিকাতেই নাম লিখিয়েছেন সোহিনী। খুব সম্ভবত স্বামী শোভন গাঙ্গুলীর সাথে সেখানে গিয়েছিলেন তিনি। ভীষণই সাধারণ সাজে তাকে দেখা গিয়েছে। কখনো তিনি সেখানকার বিখ্যাত খাবার উপভোগ করছেন আবার কখনো নৌকায় বসে হারিয়ে গিয়েছেন আপন মনে।

শুধু তাই নয় স্থানীয় কিশোরীদের সাথে নাচে মেতে উঠতেও দেখা গিয়েছে তাকে। এক কথায় বলতে গেলে সেখানে গিয়ে ভরপুর আনন্দ উপভোগ করেছেন তিনি। আর সেই ভিডিও ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। আর প্রত্যেকেই তার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, বিভিন্ন মানুষের মতে নিজেকে জানতে হলে অবশ্যই একবার বেনারস যাওয়া প্রয়োজন। কারণ, সেখানে সমস্ত কামনা-বাসনার উর্ধ্বে গিয়ে জীবনের অর্থ খুঁজে পান সকলে। এক কথায় বলতে গেলে ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে অবশ্যই একবার বেনারস যাওয়া প্রয়োজন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক