Subhasree: অসাধারণ অভিনয় দক্ষতার জন্য সেরা অভিনেত্রীর তকমা পেলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রতি সেই গৌরবের মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সাথে তুলে ধরেছেন বিশেষ বার্তা। অনেকেই জানেন, বর্ধমানের মতো ছোট শহর থেকে কলকাতায় হাজারো স্বপ্ন নিয়ে পৌঁছেছিলেন তিনি।
তবে সেখান থেকে তাঁর এই যাত্রা মোটেই সহজ ছিল না; যাত্রাপথে এসেছে নানা চড়াই-উতরাই। তবে কখনোই হাল ছাড়েননি, বরং নিজেকে ভেঙেছেন ও গড়েছেন। অবশেষে ফলাফল পেয়েছেন হাতেনাতে।
’সিনেমা সমাবর্তন’-এর তরফ থেকে সেরা অভিনেত্রীর আখ্যা পেয়েছেন তিনি। এদিন তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী তাঁর হাতে তুলে দিচ্ছেন সেই বিশেষ সম্মান। এরপরেই তিনি তাঁর জীবনের কিছু কথা তুলে ধরেন সকলের সামনে।
তিনি বলেন, ”খুব ছোটবেলায় বাবা-মাকে ছেড়ে, নিজের শহর ছেড়ে অচেনা একটা শহরকে আপন করে নেওয়া খুব একটা সহজ ছিল না। দেখতে ঠিকঠাক, নাচতে পারে ঠিকঠাক, সেরকম একটা মেয়ের ‘সেরা অভিনেত্রী’ তকমা পাওয়ার যাত্রাটা সহজ ছিল না।”
’যারা আমার থেকে ছোট আছো, তাদের আমি একটা কথাই বলতে চাই, স্বপ্ন দেখা বন্ধ করো না। চোখ খুলে স্বপ্ন দেখো বা চোখ বন্ধ করে স্বপ্ন দেখো। এই যাত্রায় অনেকেই তোমাকে ছেড়ে যাবে, আবার অনেকেই থেকে যাবে। ঠিক যেমন আমার এই যাত্রায় থেকে গিয়েছিল আমার আইডি (ইন্দ্রদীপ দাশগুপ্ত), তিতলি নিয়ে আমার জন্য অপেক্ষা করেছিল। সবাইকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সিনেমা সমাবর্তনকে।’
#Subhasree #cinemasomaborton

Hello, I am SB. I have been working in blogging for more than five years.