বাবা ও মা জনপ্রিয় হলে তাদের সন্তান হয়ে ওঠে স্টার কিড। ছোটোবেলা থেকে লাইমলাইটে থাকার ফলে তাদেরও গড়ে ওঠে ফ্যানবেস। তেমনই টলি পাড়ার জনপ্রিয় দম্পতি হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। করোনার সময় তাদের পরিবারে আসে প্রথম সন্তান। সেইসময় চারিদিকে মহামারীতে নাজেহাল অবস্থা। সেই অস্থির সময়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে জন্ম নেয় যুভান।
তার জন্মের পর সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেন রাজ চক্রবর্তী। আর এরপর থেকে সে স্টার কিড হয়ে ওঠে। শুভশ্রী গাঙ্গুলি থেকে রাজ চক্রবর্তী দু’জনেই একমাত্র ছেলেকে নিয়ে মেতে থাকেন সবসময়। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের নানান ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন তারা। তাই যুভান মাত্র ৪ বছর বয়সে লক্ষ লক্ষ ফ্যান বেস তৈরি করে ফেলেছে।
গতবছরের শেষের দিকে শুভশ্রী ও রাজের সংসারে আসে আরও এক ফুটফুটে সন্তান। জন্ম হয় ইয়ালিনির। কিন্তু মেয়ের বেলায় একেবারে উল্টো পথে হেঁটেছেন রাজ ও শুভশ্রী। মেয়েকে জন্মের পর থেকে প্রকাশ্যে আনেননি তারা। সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনির চুলের ঝুঁটি, পিচন ফিরে বসার নানান ভঙ্গিমা শেয়ার করলেও তার মুখ শেয়ার করেননি রাজ ও শুভশ্রী।
আর এই অপেক্ষা করছিলেন অনুরাগীরা। কবে ইয়ালিনির মুখ তারা দেখতে পাবেন তা নিয়েও অনেকেই উৎস্যুক ছিলেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটল। কিছুদিন আগে শুভশ্রী গাঙ্গুলি তার মেয়ে ইয়ালিনিকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। সেখানে ইয়ালিনিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী। তবে মেয়ের মুখ ক্যামেরার উল্টো দিকে রয়েছে। অবশেষে ছেলের জন্মদিনে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন তিনি।
আর সেই ছবিতে সকলেই যেমন যুভানকে শুভেচ্ছা জানিয়েছেন তেমনই ইয়ালিনিকে প্রথমবার দেখে সকলেই প্রশংসা করেছেন। সেই ছবিতে পাশাপাশি দেখা গিয়েছে যুভান ও ইয়ালিনিকে। তাদের মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি। ১২ই সেপ্টেম্বর অর্থাৎ আজ যুভানের জন্মদিন। দেখতে দেখতে তার বয়স হয়েছে ৪ বছর। আর এইদিনেই দাদা ও বোনের এক ফ্রেমো ছবি শেয়ার করলেন শুভশ্রী।
আরও পড়ুন,
*স্কুলের বান্ধবীদের সাথে ‘কিশোরী’ নোরা ফাতেহি, এই ছবিতে তিনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন?

Hello, I am BB. I have been working in blogging for more than four years.