গ্রীষ্মের দাবদাহে তার হাসি যেন শীতল বাতাসের মতোন। তার মায়াবী চোখের চাহনি যেন স্নিগ্ধতা ছড়িয়ে দেয় দর্শকদের মনে। এবার হয়তো ভাবছেন কার কথা বলা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কে। তার নাম শুনলেই হাসি ফুটে ওঠে অনুরাগীদের মুখে।
সকলের সাথে তেমনি সম্পর্ক তৈরি করেছেন তিনি। কীভাবে অনুরাগীদের সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালো মতো জানেন অভিনেত্রী। জীবনের কোনো কিছুই গোপন রাখেন না তাদের কাছে। কখন, কার সাথে, কোথায় যাচ্ছেন সবকিছুই খোলা বইয়ের মতোন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
তবে এবার কোথাও গিয়ে নয়, নিজের বাড়ির বাগানেই স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন একাধিক ছবি। যেখানে দেখা যাচ্ছে হালকা সবুজ রঙের শাড়িতে অপরূপ সাজে নিজেকে তুলে ধরেছেন। পেছনে ফুটে রয়েছে একগুচ্ছ গোলাপী বাগানবিলাস।
কখনো দেখা যাচ্ছে ক্যামেরার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, আবার কখনো নিজের ছন্দে হাসছেন। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে তুলে ধরেছেন কতগুলি সবুজ হৃদয়ের ইমোজি। আসলে সবকিছুর সাথে সামঞ্জস্য বজায় রেখে এই ক্যাপশন দিতে দেখা গিয়েছে তাকে।
ছবিগুলি দেখার পর যেন ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। লিখেছেন, ‘তোমাকে দেখলেই শীতলতা অনুভূত হয়।’ আবার কেউ কেউ বলেছেন তাকে একজন কিশোরীর মতোন লাগছে দেখতে। আসলেও তাই, দুই সন্তানের মা হয়ে গেলেও তার মধ্যে কিশোরীর চপলতা স্পষ্ট। যা তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.