Subhasree: কালো স্লিভলেস পোশাকে ঝড় তুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। আরো একবার বুঝিয়ে দিলেন কেন তাকে টলিউডের ‘লেডি সুপারস্টার’ বলা হয়। কেরিয়ারের শুরুতে তার যে পরিমাণ জৌলুস ছিল তা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। যার ঝলক আরো একবার দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে একটু বেশি পরিমাণে সামাজিক মাধ্যমে সক্রিয় দেখা যায় তাকে। বিশেষ করে বিভিন্ন ফটোশ্যুটে মেতে ওঠেন তিনি। এছাড়াও সিনেমার প্রমোশন তো রয়েছেই। একের পর এক সিনেমার কাজ আসছে তার হাতে। নিজেকে এতটাই দক্ষ করেছেন যে পরিচালকদের প্রথম পছন্দ শুভশ্রী।
যে ছবিগুলি তিনি পোস্ট করেছেন সেখানে তাকে একটি কালো ঝলমলে স্লিভলেস পোশাকে দেখা গিয়েছে। আর যে সব ভঙ্গিমায় তিনি পোজ দিয়েছেন তা হার মানায় বলিউড অভিনেত্রীকেও। একেবারে সাবলীলভাবে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কখনো হাসিমুখে দৌড়ে যাচ্ছেন।
আবার কখনো আত্মবিশ্বাসী ভঙ্গিমায় অন্যদিকে তাকিয়ে রয়েছেন। তার স্মোকি আই মেকআপ ছিল চোখে পড়ার মতোন। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ঘুমানোর সময় পেরিয়ে গেলেও বাইরে ছিলাম। কোনো অনুশোচনা নেই।’ তার এই লুক দেখার পর ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই বলছেন তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
উল্লেখযোগ্য, সময় যতই যাচ্ছে ততই যেন আরো লাবণ্যময়ী হয়ে উঠছেন তিনি। নিজেকে এতোটাই মেইন্টেন করে রেখেছেন যে তাকে দেখে বোঝার উপায় নেই তিনি দুই সন্তানের মা। সংসার, কর্মক্ষেত্র নিপুণভাবে সামলে চলেছেন প্রতিনিয়ত। অন্যদিকে পুজোতে আসতে চলেছে দেবের সাথে তার পরবর্তী সিনেমা। যে বিষয়ে ভীষণই উচ্ছ্বসিত দর্শকমহল।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.