Subhasree: চোখ ভরা গল্প নিয়ে হাজির শুভশ্রী, রূপকথার রাজকন্যা সাজে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়

Subhasree: তার চোখ হাজারো গল্পে ভরা, তেমনটাই জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। একইসাথে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন একগুচ্ছ ছবি। যেখানে তাকে হুবহু রূপকথার রাজকন্যা রূপে দেখা গিয়েছে। বেশ কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

যদিও তিনি সিনেমার কাজে বেজায় ব্যস্ত থাকেন। তবে নিজের জন্য সময় বের করতে কখনই ভোলেন না। মাঝেমধ্যেই বিভিন্ন ফটোশ্যুট করতে দেখা যায়। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে তাকে বেশ অন্যরকম সাজে দেখা গিয়েছে। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘চোখ ভর্তি গল্প।’

তাকে এই সাজে দেখার পর মুগ্ধ হয়েছেন ভক্তরা। প্রত্যেকেই নানান প্রশংসাসূচক মন্তব্য করেছেন প্রিয় অভিনেত্রীকে। কিছুজনের মন্তব্য অভিনেত্রীর বয়স ক্রমাগত কমছে। বয়সের ছাপ করা তো দূর এখনো পর্যন্ত তার মধ্যে থেকে কোমলতা দূর হয়নি। কিশোরী সুলভ সৌন্দর্য্য এখনও তার মধ্যে বিরাজমান।

যে বিষয়টি অনেক বেশি আকর্ষণ করে অনুরাগীদের। আরো একটি বিষয় হলো কর্মক্ষেত্রে যতই ব্যস্ততা থাকুক না কেন প্রিয় মানুষদের জন্য সবসময় তিনি সময় রাখেন। মেয়ে ইয়ালিনী এবং ছেলে ইউভানের সাথে ভরপুর সময় উপভোগ করেন। এছাড়া মেতে ওঠেন নানান অনুষ্ঠানে।

দুর্গাপুজো, সরস্বতী পুজো থেকে শুরু করে এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন না। সমস্ত বাঙালি রীতিনীতি মেনে চলেন নিষ্ঠার সাথে। অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে সেখানে তিনি তকমা পেয়েছেন ‘লেডি সুপারস্টার’এর। এছাড়া পুজোতে আসতে চলেছে তার ও দেবের বহু প্রতীক্ষিত সিনেমা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক