Subhasree-Raj: স্বামী রাজ চক্রবর্তীর (Raj) জন্মদিনে তাকে ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। একইসাথে জানিয়ে দিলেন একে অপরের জন্য তারা কতটা জরুরী। দেবের সাথে সম্পর্ক ভাঙার পর একসময় রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী শুভশ্রী।
তবে ফের তার জীবনে বসন্ত নিয়ে এসেছিলেন পরিচালক রাজ। দেখতে দেখতে বন্ধুত্ব, প্রেম অবশেষে সে সম্পর্ক পরিণতি পেয়েছে বিবাহে। বর্তমানে তারা দুই সন্তানের বাবা-মা। তবে দু’জনের রসায়ন দেখলে বোঝার উপায় নেই একসাথে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন।
এখনো পর্যন্ত একে অপর কেটে চোখে হারান তারা। যে বিষয়টি ভীষণই পছন্দ করেন অনুরাগীরা। প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষ্যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে কখনো দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে রয়েছেন আবার কখনো হাসিমুখে তাকিয়েছেন ক্যামেরার দিকে।
ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বর জানতেন আমরা একে অপরের জন্য জরুরী ছিলাম। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনে ঘটে যাওয়া সেরা জিনিস। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’ যা দেখার পর অন্যরা বলছেন এই জুটি সবথেকে সেরা, ভালো হয়েছে দেবের সাথে শুভশ্রীর বিয়ে হয়নি।
একইসাথে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ভোলেননি সকলে। উল্লেখ্য, রাজেরও একবার বিয়ে হয়েছিল তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। কিছুটা সময় একা থাকার পর সম্পর্কে জড়িয়েছিলেন মিমির সাথে। যদিও সেখানেও বিচ্ছেদ ঘটে। অবশেষে তার জীবনে আলো নিয়ে আসেন শুভশ্রী। কয়েক বছর সংসার করার পর পরিবারে আগমন হয়েছে দুই সন্তানের। বর্তমানে তারা ভীষণ সুখে সংসার করছেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.