Swastika: মাত্র ৭৭ পর্বে ইতিহাস গড়লো প্রফেসর বিদ্যা ব্যানার্জী! ‘জি ২৪ ঘন্টা বিনোদনের সেরা ২৪’এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন স্বস্তিকা দত্ত (Swastika)। এই বিষয়ে বড়সড়ো পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাথে তুলে ধরেছেন তার অসীম কৃতজ্ঞতা। মাত্র কিছুদিন আগে সম্প্রচারিত হতে শুরু করেছে এই ধারাবাহিকটি। আর তাতেই গড়লো নজির।
এদিন অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিদ্যা ব্যানার্জীর লুকে দুটো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সাথে ক্যাপশনে লিখেছেন “ঘরে ফেরা এমনই তো হওয়া উচিত। ৭৭ পর্ব, নতুন ইতিহাস গড়লো ব্লুজ প্রোডাকশন। টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রথম কোনো ধারাবাহিক ৭৭ পর্বে পুরষ্কার বাড়ি আনলো! প্রোফেসর বিদ্যা ব্যানার্জী, চরিত্র, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন! প্রোফেসর বিদ্যা ব্যানার্জী, জি ২৪ ঘন্টা বিনোদনের সেরা ২৪, BEST ACTOR FEMALE.”
“Sincerely Thank You for the Nomination and the Award
প্রোফেসর বিদ্যা ব্যানার্জী আমার কাছে কি সেটা থাক যারা জানেন তারা ঠিক জানেনই! স্নেহাশিস চক্রবর্তী আমাদের প্রথম পুরষ্কার দাদা, সময়ের সাথে সাথে সব বদলায় কিন্তু এই মানুষটির একটা সেন্টেন্স আজ ও সবার জন্যে এক, ‘স্বপ্ন দেখো, আর পরিশ্রম করো তা পূরণ করতে।”
“এবং যে বা যারা সেই পথে হেঁটেছেন তার ফল পেয়েছেন! বাকিটা লিখছিনা নয়তো কাল সকালে তুমুল একটা বকা। আপনাকে অনেক ধন্যবাদ নতুন করে আমায় গড়ে তোলার জন্যে, প্রোফেসর বিদ্যা ব্যানার্জীকে প্রাণ দেওয়ার জন্যে। অডিয়েন্সের ভালোবাসা সম্মান আশীর্বাদ পাওয়ার মতন একটি চরিত্র যে আপনি দিন রাত ধরে ভেবে চলেছেন তার জন্যে, আমি কৃতজ্ঞ. আমায়, বিদ্যা হিসেবে লেখার জন্যে আমি কৃতজ্ঞ!”
“হ্যাঁ! আপনি শুধু লিখুন দাদা, আপনার লেখার জোরে আজ ৭৭ পর্বে আমরা এখানে। আমি আর বেশি বলতে পারছিনা ! আমি ঠিক THANK YOU, বলতে পারিনা! আপনার কথা অনুযায়ী অভিনয়টা করে যেতে পারি। প্রোফেসর বিদ্যা ব্যানার্জী সবে জন্মেছে। অডিয়েন্সের আশীর্বাদ ভালোবাসা এবং সম্মানে সে বড়ো হবে। আমার ইউনিট আমার কাছে শেষ কথা”

Hello, I am SB. I have been working in blogging for more than five years.