জামা দেখতে গিয়ে তা পরে ফেলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি! সেই ছবি আবার ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তাকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। অনেকে আবার এও বলেছেন তাকে দেখার পরে যেন চোখে নেশা লেগে যায়।
আসলে সময়ের সাথে সাথে এই অভিনেত্রীর গ্ল্যামার যেন বেড়েই চলেছে। তাকে দেখে বোঝার উপায় নেই তিনি এক যুবতীর মা। কারণ, নিজেকে ভীষণভাবে মেইনটেন করে রেখেছেন তিনি। অন্যদিকে তার ফ্যাশন সেন্সও চোখে পড়ার মতোন। শাড়ি হোক বা ওয়েস্টার্ন সবেতেই তিনি সাবলীল
আর তার বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি মাঝেমধ্যেই বিভিন্ন বুটিক বা জামাকাপড়ের দোকানে গিয়ে হাজির হন। সেখান থেকে নিজের পছন্দ মতোন পোশাকগুলি কিনে ফেলেন। আর সেগুলো পরে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সেরকমই নামকরা একটি বুটিকে গিয়েছিলেন স্বস্তিকা।
যেখানে গিয়ে হাতে এমব্রয়ডারি করা একটি পোশাক পরেছিলেন তিনি। লাল রঙের সেই পোশাকে ভীষণই মিষ্টি লাগছিল তাকে দেখতে। একাধিক পোজে ফটো তুলতে দেখা গিয়েছে তাকে। যেগুলো পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর ক্যাপশনে লিখেছেন, ‘জামা দেখতে গিয়ে তা পরে ছবি তোলা মাস্ট।’
আসলে এই বয়সেও স্বস্তিকার চপলতা কমেনি। এখনো কিশোরীদের মতোনই বিভিন্ন কাজ করতে দেখা যায় তাকে। তবে এই বিষয়টি বেশ পছন্দ করেন ভক্তরা। ছবিগুলো পোস্ট করার পর সেখানে নানার মন্তব্য করেছেন সকলে। এমনকি ওই বুটিকের মালকিন লিখেছেন তাকে ভীষণ মিষ্টি লাগছে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.