প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত সিনেমা ‘রবীন্দ্র কাব্য রহস্য’র প্রথম গান ‘কতবার ভেবেছিনু’। গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত। বিগত বেশ কয়েকদিন ধরে এই সিনেমা নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। আসলে সিনেমাটি তৈরি হয়েছে বাঙালীর আবেগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু অজানা তথ্য উঠে আসবে এই সিনেমায়, এছাড়াও রয়েছে একটি হত্যার রহস্য। এক রবীন্দ্রভক্ত কবি কীভাবে প্রতিশোধ নেয় সেই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। সেখানে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জী, ঋত্বিক চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, ঋতব্রত মুখার্জি প্রমুখ।
সম্প্রতি যে গানটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে পিয়ানো বাজিয়ে গান গাইছেন শ্রাবন্তী। তার পরনে রয়েছে কালো শাড়ি। ভীষণই প্রাণোচ্ছলভাবে তাকে দেখা গিয়েছে এই গানটিতে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করা হয়েছে এই সিনেমাটি নিয়ে। এছাড়াও প্রকাশ্যে এসেছে ট্রেলার।
যেটি পোস্ট করে লেখা হয়েছিল, ‘কলম, তলোয়ারের থেকেও শক্তিশালী। কী হয় যখন নৃশংস ষড়যন্ত্রে কলম রক্তাক্ত হয়?’ অর্থাৎ এক লেখক কীভাবে ষড়যন্ত্রের শিকার হন সেই কাহিনীই দেখানো হবে সিনেমাটিতে। সাথে রয়েছে রবীন্দ্রনাথের নানান কাহিনী। এক কথায় বলতে গেলে এটি মূলত ঐতিহাসিক থ্রিলার সিনেমা।
সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২০শে জুন। ইতিমধ্যে সেটি মনোনীত হয়েছে ‘ইন্ডিয়ান প্যানোরমা, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়া, ২০২৩’, ‘ICFT UNESCO Gandhi Medal’ (শান্তি, সহিষ্ণুতা ও অহিংসার জন্য)।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.