ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু—এই সময়টিকে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রেম, সৌন্দর্য, ভোগবিলাস ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রের ধারাবাহিক রাশি ও নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জীবনে বড়সড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষীদের।
বর্তমানে শুক্র অবস্থান করছে মীন রাশিতে। আগামী ৪ মার্চ পর্যন্ত সে থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এরপর শুক্র প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তারপর ২৬ মার্চ শুক্র মীন ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই ধারাবাহিক পরিবর্তন বা ‘ডাবল গোচর’-এর জেরেই বিশেষ চারটি রাশির ভাগ্যে উন্নতির জোরাল ইঙ্গিত মিলছে।
বৃষ রাশি

শুক্র বৃষ রাশির অধিপতি গ্রহ হওয়ায় এই গোচর তাদের জীবনে বিশেষ ইতিবাচক ফল আনতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে নতুন উচ্ছ্বাস দেখা দিতে পারে। সম্পর্কের গভীরতা বাড়বে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি মিলতে পারে, এমনকি পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। শিল্প, সাহিত্য, সংগীত বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ারে উন্নতির ইঙ্গিত বহন করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। নতুন চাকরির অফার বা পদোন্নতির সুযোগ আসতে পারে। বিদেশযাত্রার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মিডিয়া, গ্ল্যামার, ডিজাইনিং বা শিল্পকলার সঙ্গে যুক্তরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি

কর্কট রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন সুযোগের দরজা খুলতে পারে, বিশেষ করে পেশাগত ক্ষেত্রে। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি। পরিকল্পিত বিনিয়োগ ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য ও সামাজিক মর্যাদা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে।
আরও পড়ুন :শুক্রের বন্ধু রাশি: টাকা, প্রেম ও বিলাসিতার আশীর্বাদে এগিয়ে এই ৪ রাশি
কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। সমাজে সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে। প্রেমের সম্পর্কে রোম্যান্স ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন উদ্যোগ শুরু করলে সাফল্যের সম্ভাবনা যথেষ্ট জোরালো।
জ্যোতিষমতে, শুক্রের নক্ষত্র ও রাশি পরিবর্তন প্রেম, অর্থ, বিলাসিতা এবং সৃজনশীলতার উপর গভীর প্রভাব ফেলে। তবে ব্যক্তিগত জন্মছকের অবস্থান অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।
আরও পড়ুন :২৩ ফেব্রুয়ারি কুম্ভে মঙ্গলের গোচর, ৫ রাশির কেরিয়ারে সাফল্যের জোয়ার

Hello, I am BB. I have been working in blogging for more than four years.