রশ্মিকা মন্দানার সঙ্গে বাগদান সম্পন্ন, তারপরই সোমবার গাড়ি দুর্ঘটনায় আহত দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা

গুঞ্জন শোনা গিয়েছে দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মন্দানার বাগদান সম্পন্ন হয়েছে কিছুদিন আগেই। সেই খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় সকলে যেমন খুশি ভাগ করে নিয়েছেন তেমনই তারকা জুটির অনুরাগীরাও তাদের নিয়ে বেশ উচ্ছ্বসিত। যদিও এই বিষয়ে কোনও পোস্ট সমাজ মাধ্যমে করতে দেখা যায়নি রশ্মিকা কিংবা বিজয়কে। এমন আনন্দের মাঝেই হঠাৎ বিষাদের সুর। কারণ তারপরই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বিজয় দেবরকোন্ডা।

আনন্দের খবরে সাময়িক ভাঁটা পড়লেও অভিনেতা তার অনুরাগীদের আশ্বস্ত করেছেন। আর তা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। কেউ ভুল না বোঝেন ও ভুয়ো খবর না ছড়ান তার অনুরোধ জানিয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে, সোমবার গাড়ি দুর্ঘটনা ঘটে অভিনেতার সঙ্গে। আর তার ফলে তার গাড়ির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজয় জানান, তেমন কোনোকিছু হয়নি। তার শুধু বিরিয়ানি আর বিশ্রামের প্রয়োজন। আর এই দু’টি পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি ও তার পরিবার ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা। জানা যাচ্ছে, সোমবার সপরিবারে পুট্টাপার্থি থেকে বাড়ি ফিরছিলেন বিজয় দেবরকোন্ডা। সেইসময় তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবল্লির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি আচমকা ডান দিকে মোড় নেয়।

IMG 20251007 093340 43MywIey25

আর এরফলে দুর্ঘটনার মুখে পড়ে অভিনেতার গাড়ি। গাড়িতে পরিবারের সকলেই ছিলেন। সেভাবে কোনও ক্ষতি না হলেও গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। সেই গাড়ির সঙ্গে অভিনেতার গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। এরপরই খবরটি জানাজানি হয়। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন তার প্রতি সকলের উদ্বিগ্ন থাকা নিয়ে। ভুয়ো খবর যাতে না ছড়ায় তার অনুরোধও করেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক