হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ শুধু একটি উদ্ভিদ নয়, বরং তা দেবী লক্ষ্মীরই প্রতীক। যে ঘরে নিয়মিত তুলসী পুজো হয়, সেখানে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। তুলসীর আশেপাশে সদা শুভ শক্তির প্রবাহ থাকে, যা সংসারে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। বিশেষ করে নতুন বছরের প্রথম দিন তুলসী গাছকে কেন্দ্র করে কিছু বিশেষ টোটকা করলে সারা বছর আর্থিক উন্নতি ও সুখ-সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস। জেনে নিন সেই ৫টি গুরুত্বপূর্ণ টোটকা—
১. তুলসীতলায় প্রদীপ জ্বালান
নতুন বছরের প্রথম দিন সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় একটি মাটির প্রদীপ জ্বালান। প্রতিদিন এই অভ্যাস রাখলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় বলে বিশ্বাস। আর্থিক অনটন দূর হয় এবং সংসারে শান্তি বজায় থাকে।
২. তুলসী গাছে জল দিন
ভোরবেলা স্নান সেরে তুলসী গাছে জল দেওয়া অত্যন্ত শুভ। এতে জীবনের বাধা দূর হয় ও অর্থনৈতিক সংকট কাটে। জল দেওয়ার সময় “ওম সুভদ্রায় নমঃ” মন্ত্র জপ করলে বিশেষ ফল মেলে।
৩. তুলসী গাছে শৃঙ্গার সামগ্রী অর্পণ
শাস্ত্র মতে তুলসী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী। তাই নতুন বছরের প্রথম দিন তুলসী গাছের গোড়ায় চুড়ি, সিঁদুর, টিপ, আলতা ও লাল শাড়ি অর্পণ করুন। পরে সেগুলি পুজোর ঘরে রেখে দিন। এতে দাম্পত্য জীবনে সুখ ও সৌহার্দ্য বজায় থাকে।
৪. ঋণমুক্তির জন্য বিশেষ উপায়
যারা ঋণের চাপে রয়েছেন, তারা নতুন বছরের প্রথম দিন তুলসী গাছের গোড়ায় গঙ্গাজল ঢালুন। এরপর একটি হলুদ কাপড় গাছের গোড়ায় বেঁধে দিন। পুজো শেষে সেই কাপড় বাড়ির মূল দরজায় বেঁধে রাখলে আর্থিক সমস্যার সমাধান হয় বলে বিশ্বাস।
৫. আর্থিক সমৃদ্ধির টোটকা
নতুন বছরের প্রথম দিনে কয়েকটি তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে নিজের মানিব্যাগে রাখুন অথবা যেখানে টাকা রাখেন সেখানে সংরক্ষণ করুন। এতে অর্থপ্রাপ্তির পথ সুগম হয় এবং ঘরে ধনসম্পদের আগমন ঘটে।
👉 এই নিয়মগুলি বিশ্বাস ও ভক্তি সহকারে পালন করলে নতুন বছর হয়ে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.