বর্ষবরণের রাত মানেই আনন্দ, আড্ডা আর জমজমাট পার্টি। পার্কস্ট্রিট থেকে নিউটাউন—সারা শহর জুড়ে উচ্ছ্বাসের ঢেউ। কেউ বন্ধুদের সঙ্গে বাইরে পার্টি, কেউ আবার ঘরোয়া আড্ডায় পানীয়ে চুমুক। কিন্তু রাতভর আনন্দের পর সকালটা অনেকের কাছেই হয়ে ওঠে বেশ কষ্টকর। মাথাধরা, শরীর ভারী লাগা, গা ঝিমুনি—সব মিলিয়ে হ্যাংওভার। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া কিছু সহজ উপায়েই ফিরে পেতে পারেন চাঙ্গাভাব।
💧জল — হ্যাংওভারের প্রথম ওষুধ
অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে। তাই সকালে উঠেই এক গ্লাস বিশুদ্ধ জল পান করুন। চাইলে তাতে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি শরীরের টক্সিন বের করতে সাহায্য করে।
🍯 মধু — প্রাকৃতিক শক্তির উৎস
মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম। এটি শরীরকে শক্তি জোগায় এবং হ্যাংওভারের ক্লান্তি কমায়। টোস্ট বা বিস্কুটের সঙ্গে মধু খেতে পারেন।
☕ ব্ল্যাক কফি — মাথাধরা কমাতে কার্যকর
চিনি ছাড়া এক কাপ ব্ল্যাক কফি মাথার যন্ত্রণা কমাতে সাহায্য করে। তেতো হলেও এটি হ্যাংওভার কাটাতে বেশ কার্যকর।
🍊 তাজা ফলের রস — শক্তি ফেরানোর সহজ উপায়
অ্যালকোহলের ফলে শরীরে গ্লুকোজের ঘাটতি হয়। কমলা, আপেল বা আঙুরের মতো ফলের রস সেই ঘাটতি পূরণ করে শরীরকে সতেজ করে তোলে।
🍲 গরম স্যুপ — শরীর ও মন দুটোই চাঙ্গা
অফিসে বেরোনোর আগে এক বাটি গরম স্যুপ শরীরকে দ্রুত স্বাভাবিক করে তোলে। গরম খাবার হজমেও সাহায্য করে।
🥚 ডিম — প্রোটিনে ভরপুর ডিটক্স খাবার
সিদ্ধ ডিমে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। ভাজা নয়, সেদ্ধ ডিমই সবচেয়ে উপকারী।
🥥 ডাবের জল — প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট
ডাবের জল শরীরের জলশূন্যতা দূর করে এবং দ্রুত শক্তি ফিরিয়ে আনে। অতিরিক্ত মদ্যপানের পর এটি অত্যন্ত কার্যকর।
সঠিক খাবার ও পানীয় বেছে নিলেই বর্ষবরণের হ্যাংওভার হবে মুহূর্তে উধাও। তাই আনন্দ করুন, তবে পরদিনের যত্ন নিতেও ভুলবেন না!

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.