Vastu: বাড়িতে আনুন ৫ বদল, কমবে খরচ ফুলে-ফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালান্স

অনেক সময় দেখা যায়, কঠোর পরিশ্রম করে উপার্জন করলেও মাসের শেষে হাতে তেমন কিছুই থাকে না। অপ্রয়োজনীয় খরচ, হঠাৎ আর্থিক সমস্যা কিংবা অনিয়ন্ত্রিত ব্যয়ের কারণে ধীরে ধীরে কমতে থাকে ব্যাঙ্ক ব্যালান্স। বাস্তুশাস্ত্র মতে, এর পেছনে শুধু আর্থিক পরিকল্পনার অভাব নয়, বাড়ির নেগেটিভ এনার্জিও দায়ী হতে পারে। যে গৃহে অশুভ শক্তির আধিক্য থাকে, সেখানে সম্পদের দেবী মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় না বলেই বিশ্বাস করা হয়।

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ছোট কয়েকটি পরিবর্তন আনলেই আর্থিক অপচয় কমিয়ে সঞ্চয়ের পথ সুগম করা সম্ভব।

১) প্রবেশপথে সবুজ রক্ষী

বাড়ির মূল দরজা দিয়েই শুভ ও অশুভ শক্তির প্রবেশ ঘটে। তাই এই স্থানটিকে পরিষ্কার ও সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। মূল দরজার এক পাশে কলা গাছ এবং অন্য পাশে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এই দুটি গাছ নেগেটিভ এনার্জি দূর করে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। ফলে সংসারে উন্নতি ও সমৃদ্ধির পরিবেশ তৈরি হয়।

২) তামার কয়েনের শুভ ব্যবহার

অর্থের অপচয় রোধে তামার কয়েন ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধরা হয়। দোল, দীপাবলি বা মহাশিবরাত্রির মতো শুভ দিনে নিয়ম মেনে তিনটি তামার কয়েন পুজো করা যেতে পারে। পুজোর পর সেগুলি লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দিলে ধনসম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং অযথা খরচ কমে বলে বিশ্বাস।

৩) ঠাকুর ঘরে ক্রিস্টালের শিবলিঙ্গ

বাস্তুশাস্ত্রে বলা হয়, বাড়ির শক্তির কেন্দ্র হল ঠাকুর ঘর। সেখানে একটি ক্রিস্টালের শিবলিঙ্গ স্থাপন করে নিয়মিত পুজো করলে সংসারে শান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ঠাকুর ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বিশেষ জরুরি। এটি মানসিক স্থিরতা আনে এবং আর্থিক স্থিতিশীলতাতেও সহায়ক হয় বলে মনে করা হয়।

আরও পড়ুন:Vastu: ঘরের মধ্যে অশুভ শক্তি আছে? বুঝবেন কীভাবে? লক্ষণ ও প্রতিকার জানুন

৪) নিয়মিত প্রদীপ জ্বালানো

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুভ শক্তিকে আহ্বান করে। আগুনের আলো অশুভ শক্তিকে দূর করে এবং বাড়ির পরিবেশকে পবিত্র রাখে। নিয়মিত প্রদীপ জ্বালালে মানসিক শান্তি বৃদ্ধি পায়, যা সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।

আরও পড়ুন:Vastu: অ্যাটাচড বাথরুমে বাস্তুদোষ? মানছেন তো এই জরুরি নিয়মগুলো

৫) শাঁখ বাজানোর অভ্যাস

পুজোর সময় শাঁখ বাজানো অত্যন্ত শুভ বলে ধরা হয়। শাঁখের ধ্বনি পরিবেশের নেগেটিভ এনার্জি দূর করে এবং বাড়িতে ইতিবাচক কম্পন সৃষ্টি করে। এর ফলে সংসারে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং নতুন উপার্জনের সুযোগ তৈরি হয়—এমনটাই বিশ্বাস।

সর্বোপরি, অর্থ সঞ্চয়ের জন্য শুধু আয় বাড়ানোই নয়, প্রয়োজন সঠিক পরিবেশ ও ইতিবাচক শক্তিরও। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সহজ পরিবর্তনগুলি মেনে চললে অপ্রয়োজনীয় খরচ কমে গিয়ে ধীরে ধীরে ফুলে-ফেঁপে উঠতে পারে আপনার ব্যাঙ্ক ব্যালান্স।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক