Nusrat: কালো পোশাকে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা এমনই লাবণ্য ছড়িয়েছেন তিনি। আমরা সকলেই জানি ভারতীয় পোশাকের পাশাপাশি এই অভিনেত্রী ওয়েস্টার্ন পোশাক পরতে ভীষণই পছন্দ করেন। তার সোশ্যাল মিডিয়ায় একটু লক্ষ্য করলে দেখা যাবে সেসব ছবি।
যেখানে প্রচুর পরিমাণে ওয়েস্টার্ন পোশাক পরার ছবি রয়েছে তার। বিশেষ করে তার চেহারা এতই ফিট যে কোনো পোশাকে তাকে মানিয়ে যায় অনায়াসেই। আর এই বিষয়টিকে ভীষণভাবে কাজে লাগিয়েছেন অভিনেত্রী। মনের মতন পোশাক পরে ফটোশ্যুট করতে দেখা যায় মাঝেমধ্যেই।
সম্প্রতি সেরকম একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে কালো রঙের বডিকন পোশাক পরে। চড়া মেকআপ এবং মানানসই হেয়ার স্টাইলে একাধিক আত্মবিশ্বাসী পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যত্ন নেওয়ার জন্য ভীষণ বিরল।’
আসলে তিনি এখানে তার এক সাহসী অবতারকে তুলে ধরেছেন। যে কোনদিনও আপোষ করে না অথবা যত্ন নেওয়ায় বিশ্বাস করে না। নিজের ছন্দে নিজের মতন করে বাঁচতে পছন্দ করেন। ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তার ঔজ্জ্বল্য যেন ক্রমাগত বাড়ছে।
এক সন্তানের মা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনোরকম বয়সের ছাপ প্রভাব ফেলেনি বরং সময়ের সাথে সাথে তার ফিটনেস এবং সৌন্দর্য্য বেড়েই চলেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই হোলি উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে দেখা যায় যশের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.