কলকাতায় যেমন মহা সমারোহে পূজিত হন মা দুর্গা তেমনই মুম্বাইতে বিশেষ কিছু জায়গায় মা দুর্গাকে পূজা করা হয়। তার মধ্যে একটি হলো মুখোপাধ্যায় বাড়ি। কাজলের শরীরে বইছে বাঙালি রক্ত। তাই তিনি তার শিকড়কে ভুলে যাননি। তাই তার বাড়িতে বড় করে পালন করা হয় দুর্গা পূজা। তাই কখনও অতিথি আপ্যায়ন, আবার কখনও ভোগ পরিবেশন করতে দেখা যাচ্ছে তাকে। কখনও মেজাজি রূপে তিনি ধরা দিচ্ছেন।
এবছর তার বাড়িতে দুর্গা পুজোতেও তাকে নানান মেজাজে দেখা গেলো। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে দায়িত্ব সহকারে নিজের বাড়িতে পুজো সামলাচ্ছেন তিনি। কিন্তু এসবের মাঝে নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি তিনি। পুজো মন্ডপে আসার পর তিনি পাপারাজ্জিদের মুখোমুখি পড়েন৷ সেইসময় একাধিক ছবি তুলতে শুরু করেন পাপারাজ্জিরা
এইসময় হুড়মুড়িয়ে সকলে ভিতরের দিকে চলে আসেন৷ সেইসময় কাজল মেজাজ হারান। পাপারাজ্জিদের দিকে ভ্রুকুটি করে বলেন, ““যান। এখনই জুতো খুলে আসুন।” মাইক নিয়েও তাকে এমনটা বলতে শোনা যায়৷ তিনি আবারও বলেন, “জুতোগুলো সব বাইরে রেখে আসুন। এখানে পুজো হচ্ছে। প্রত্যেকে দয়া করে শ্রদ্ধাটুকু বজায় রাখুন।”
এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই কাজলের মেজাজ হারানোর কারণকে সঙ্গতি জানিয়েছেন। তবে কাজলের মেজাজ হারানো প্রসঙ্গে তার সামনে দাঁড়িয়ে থাকা আলিয়া ভাট ও কাজলের বোন ঘাবড়ে যান। এই পুজোতে রানী মুখার্জিকেও দেখা গিয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.