Sohini-Shovan: আজ তার রাজকন্যার জন্মদিন! তাইতো তাকে মিষ্টি শুভেচ্ছায় ভরিয়ে তুললেন সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী। ইতিমধ্যে এক বছর পূর্ণ করেছেন বৈবাহিক জীবনের। স্ত্রী তথা অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে তার সুখের সংসার। আর এবার ভালোবাসার মানুষের জন্মদিনে বিশেষ বার্তা দিলেন শোভন।
এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কখনো স্বামীর বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। আবার কোনোটিতে প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন। সবমিলিয়ে বলতে গেলে একে অপরের সাথে সময়টুকু ভরপুরভাবে বাঁচছেন এই দু’জন।
ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত। জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে। জীবনে কিছু ভালো করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে? আজ আমার রাজকন্যার জম্মদিন।’ যা দেখামাত্রই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।
আরও পড়ুন,
Mimi: ডায়েট শিঁকেয় তুলে লুচি, ডাল, রসগোল্লায় মজেছেন মিমি! দেখুন তার খাদ্যরসিকতার ভিডিও
বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাদের প্রিয় অভিনেত্রী সোহিনী, যিনি ভীষণই ভালো একজন মনের মানুষ। তাই তার আগামী জীবন যেন অনেক সুখের হয়, এই কামনাই করেছেন সবাই। উল্লেখ্য, শোভনের সাথে বিয়ে হওয়ার আগে অন্য এক অভিনেতার সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি।
তবে হঠাৎ করে বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী। এরপর ধীরে ধীরে সম্পর্কের সূত্রপাত শোভনের সাথে। যদিও বয়সে বেশ কিছুটা ছোটো তার থেকে তবে ভালোবাসার পথে সেটি বাঁধা হয়ে দাঁড়ায়নি। অন্যদিকে যদি কেরিয়ার দেখি তাহলে সদ্য মুক্তি পেয়েছে সোহিনীর নতুন সিনেমা ‘রঘু ডাকাত’। যেখানে তার অভিনয় তুমুল প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন,
সমুদ্র সৈকতের ‘বিকিনি গার্ল’ এখন অতীত, অষ্টমীর সকালে মিমির পরনে হলুদ কাঞ্জিভরম, ভাইরাল ছবি