Rukmini: সাফল্যে নতুন পালক! সেরার তকমা লাভ করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)। যে সুখবর তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। অনেকেই জানেন কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ‘জি ২৪ ঘন্টা বিনোদনের সেরা ২৪’, যেখানে অভিনয় জগৎ থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
সেখানে সমালোচকদের পছন্দের সেরা অভিনেত্রীর তকমা লাভ করেছেন
রুক্মিণী। এদিন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘সম্মানিত, বিনীত এবং অত্যন্ত কৃতজ্ঞ! জি ২৪ ঘন্টা বিনোদনের সেরা ২৪ এ বিনোদিনী: একটি নটীর উপাখ্যান-এর জন্য সেরা অভিনেতা মহিলা (সমালোচকদের পছন্দ) জিতে নেওয়া সত্যিই বিশেষ।’
‘এই ছবি, এই চরিত্র, এবং এই যাত্রা সবসময় আমার হৃদয়ের খুব কাছে থাকবে। বিনোদিনী এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য সমালোচক, পুরো টিম এবং দর্শকদের ধন্যবাদ।’ যা দেখার পর তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। সময়ের সাথে সাথে পরিণত হচ্ছে তার অভিনয় দক্ষতা।
এই যেমন ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমায় দক্ষ অভিনেত্রীর পরিচয় দিয়েছেন তিনি। এই সিনেমায় মূলত প্রথম মহিলা অভিনেত্রীর জীবন কাহিনী ফুটে উঠেছে। কীভাবে তিনি হাজার চড়াই-উতরাই পেরিয়ে অভিনয় জগতে নিজের জায়গা পাকা করেছিলেন সেই নিয়েই এই কাহিনী।
রুক্মিণীর অভিনয়ের স্বীকৃতি স্বরূপ এই বিশেষ সম্মান লাভ করেছেন তিনি। অন্যদিকে তার পরবর্তী সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’ও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যেখানে চিরঞ্জিৎ চক্রবর্তীর মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।