Sreemoyee-Kanchan: একমাত্র কন্যা সন্তান কৃষভিকে নিয়ে দোলের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) এবং তার স্বামী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই সমস্ত ছবি। যে কোনো অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় এই জুটিকে।
বাঙালির বারো মাসের ১৩ পার্বণ চুটিয়ে উপভোগ করেন তারা। বাদ যায়নি দোল পূর্ণিমা। এদিন বাড়িতেই সকলে মিলে এই রঙের উৎসব উদযাপন করেছেন। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ঠাকুর ঘরে বসে রয়েছেন তারা। কোলে একরত্তি কৃষভি এবং হাতে রঙের থালা।
কখনো মেয়ের সাথে হাসিতে মেতে উঠেছেন আবার কখনো তিনজন একসঙ্গে ধরা দিয়েছেন ফ্রেমে। ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের দোল উৎসব। সবসময় রঙীন থাকুন।’ পোস্ট করতেই সেখানে তাদেরও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। একইসাথে কৃষভিকে ভালবাসায় ভরিয়ে তুলেছেন সকলে।
আসলে তাদের নিয়ে যতই সমালোচনা হোক না কেন কৃষভিকে নিয়ে কিন্তু কেউই খুব একটা কটাক্ষ বা কুমন্তব্য করেন না। আসলে কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্কটাই সমালোচনা দিয়ে তৈরি। যদিও নিজেদের তারা খুব ভালো বন্ধু বলে দাবী করতেন একসময়। তবে শেষে দেখা যায় পরকীয়ায় লিপ্ত ছিলেন তারা।
দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সাথে সম্পর্কে থাকাকালীনই সম্পর্কে জড়িয়েছিলেন কাঞ্চন। যদিও সে বিষয়ে প্রথমদিকে স্বীকার করতেন না তিনি। অবশেষে সবাইকে চমকে দিয়ে নিজেদের বিবাহের কথা ঘোষণা করেন। তার কয়েক মাস পর জন্ম নেয় কৃষভি।