Shreya: নিজের পৃথিবীকে তুলে ধরলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। যা দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। আসলে তিনি তার পৃথিবী বলতে বোঝাতে চেয়েছেন একমাত্র পুত্র সন্তান দেব্যান এবং তার স্বামী শিলাদিত্য মুখার্জিকে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও আর পাঁচটা সাধারণ দম্পতির মতোই তাদের রসায়ন।
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শিলাদিত্য এবং শ্রেয়া। এরপর কেটে গিয়েছে বহু সময়। তাদের ঘর আলো করে জন্ম নিয়েছে একমাত্র পুত্র সন্তান। তাকে নিয়েই আবর্তিত হচ্ছে শ্রেয়ার পৃথিবী। বর্তমানে ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ ট্যুরের জন্য বিদেশে রয়েছেন তিনি।
সাথে স্বামী ও পুত্রও রয়েছেন। কাজের ফাঁকে কিছুটা সময় পেতেই বেড়িয়ে নিচ্ছেন এদিক-ওদিক। এই দিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে মেতে উঠেছেন তারা। কখনো তিনি ছেলেকে কাঁধে নিয়ে হাঁটছেন আবার কখনো স্বামীর সাথে হাসিমুখে পোজ দিয়েছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘আমার পৃথিবী।’ যা দেখার পর তাদের ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকের মুখে একটাই কথা এতো জনপ্রিয় হয়েও তার মধ্যে কোনো ঔদ্ধত্য নেই। ছেলেকে ভীষণ রকম ভালোবাসেন তিনি। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে তাদের।
উল্লেখযোগ্য, এর আগে শ্রেয়া বারবার জানিয়েছেন তিনি তাদের সম্পর্কে ভীষণ অনুপস্থিত ছিলেন। শিলাদিত্যর জন্যই তাদের সম্পর্কে এতটা সুন্দর এবং স্বামীর জন্যই সন্তান এসেছে তাদের মধ্যে। তিনি ভীষণ চঞ্চল স্বভাবের। তাই সবকিছু সামলে চলা তার জন্য মুশকিল। তবে এই সমস্যার সমাধান করেন শিলাদিত্য।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.


