Kanchan: মেয়েই এখন মায়ের জায়গা নিয়েছে! মাতৃদিবসে তেমনই ইঙ্গিত দিলেন কাঞ্চন

Kanchan: মাতৃদিবস উপলক্ষ্যে বিশেষ পোস্ট করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan)। মেয়ে কৃষভির সাথে তোলা একটি মিষ্টি মুহূর্ত এবং তাদের তিনজনের একটি ছবি পোস্ট করে তুলে ধরলেন বিশেষ বার্তা। যদিও আলাদা করে মায়ের জন্য কোনো দিনের প্রয়োজন হয় না তবে একটি দিন রাখা হয়েছে তাদের উৎসর্গ করে।

এদিন সমস্ত সন্তানেরা মায়ের জন্য সামর্থ্য মতো কিছু না কিছু করে থাকেন। তাদের উপহার দেওয়া থেকে শুরু করে উদযাপন করা সবমিলিয়ে এই দিনটি হয়ে ওঠে অন্যরকম। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেখানে আমরা সকলের মায়ের ঝলক দেখতে পাই। সাধারণ মানুষ হোক বা তারকা।

সেরকমই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কাঞ্চন লিখেছেন, ”মা শব্দের কোনো প্রতিশব্দ হয়না, কোনো বিকল্পও হয়না। আমার কাছে মা মানে অনেকটা বায়ুমণ্ডলের মতোন। সবসময় আছেন। প্রতিটা মুহূর্তে আছেন। দেখা যায়না। অথচ আছেন! প্রতিটা নিঃশ্বাসে আছেন। আর এখন তো মা আমার সঙ্গেই আছেন ।

Happy Mother’s Day। আরও এক মা-মেয়ে , শ্রীময়ী মা ও মেয়ে কৃষভি। আমার মেয়ের পক্ষ থেকে জানাই শ্রীময়ীকে Happy Mother’s Day।’ যা দেখার পর তাকে এই বিশেষ দিনটির জন্য ভালোবাসা জানিয়েছেন সকলে। তার ও তার মেয়ের যে গভীর সম্পর্ক সে বিষয়েও প্রশংসা করেছেন।

যদিও কাঞ্চন পূর্ববর্তী বৈবাহিক সম্পর্কে এক পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তবে তার সঙ্গে থাকেন না তিনি। আর ছেলের চেয়ে যে মেয়েকেই বেশি ভালোবাসেন সেটা স্পষ্ট হয় তার ব্যবহার দেখলেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক