Prosenjit: বাঙালিয়ানায় ভরালেন সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ! মুগ্ধ ভক্তরা

Prosenjit: সাবেকিয়ানাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রসেনজিৎ (Prosenjit)। বাঙালি পোশাকেই ফুটে উঠলো চিরচেনা আভিজাত্য।
বাংলা চলচ্চিত্রের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয়ের পাশাপাশি বরাবরই নিজের রুচিশীল ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে অফ-হোয়াইট রঙের ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে। সরল অথচ মার্জিত এই সাজে আবারও নজর কেড়েছেন অভিনেতা। সাদা পাঞ্জাবি, পরিপাটি চুল এবং পরিচিত হাসি!

সবমিলিয়ে ছবিতে ধরা পড়েছে এক পরিণত, আত্মবিশ্বাসী এবং আভিজাত্যে ভরপুর প্রসেনজিৎ। বাড়তি চাকচিক্যের বদলে তিনি যে ঐতিহ্যবাহী পোশাকেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন, সেই বার্তাই যেন স্পষ্ট হয়েছে এই ছবিতে। ক্যাপশনে লিখেছেন, ‘বাঙালিয়ানাটা বজায় থাকুক এভাবেই পছন্দের পোশাক।’

উল্লেখ্য, প্রসেনজিৎ চ্যাটার্জিকে বিভিন্ন উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ উপলক্ষ্যে বারবার দেখা যায় ধুতি-পাঞ্জাবি বা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে। আধুনিক ফ্যাশনের ভীড়েও নিজের সংস্কৃতি ও শিকড়ের প্রতি তার টান বরাবরই প্রশংসিত। সেই ধারাবাহিকতাই যেন আরও একবার তুলে ধরল এই নতুন ছবি।

ছবিগুলি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। কেউ লিখেছেন, ‘এভাবেই বাঙালিয়ানাকে বাঁচিয়ে রেখেছেন প্রসেনজিৎ’, আবার কেউ বলেছেন, ‘বয়স যত বাড়ছে, ততই যেন ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হচ্ছে।’ সবমিলিয়ে ছবিগুলির মাধ্যমে আরও একবার চর্চায় উঠে এসেছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক