Ranojoy-Shyamoupti: বিয়ের পাঁচ মাসেই কি ভাঙনের সুর? রণজয়-শ্যামৌপ্তির দাম্পত্য নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জন

দাম্পত্যের বয়স সবে পাঁচ মাস। এর মধ্যেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে রণজয় বিষ্ণু(Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলি(Shyamoupti Mudly)-র বিয়ে নিয়ে নানা জল্পনা। জনপ্রিয় এই তারকা জুটির সম্পর্কে নাকি ফাটল ধরেছে—এমনই গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রির অন্দরমহল। যদিও বিচ্ছেদ বা দাম্পত্যে সমস্যার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

রণজয় ও শ্যামৌপ্তির পরিচয় হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র সেটে। কাজের সূত্রে আলাপ, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বিয়ের পর এই জুটিকে নিয়ে অনুরাগীদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই কেন বিচ্ছেদের গুঞ্জন? টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, গত এক মাস ধরে নাকি কোনও অনুষ্ঠান বা ইন্ডাস্ট্রির আয়োজনে রণজয়-শ্যামৌপ্তিকে তেমনভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না। যদিও মাসখানেক আগে আর্টিস্ট ফোরামের একটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই তাঁদের একসঙ্গে প্রকাশ্যে উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, সত্যিই কি সম্পর্কে কোনও পরিবর্তন এসেছে? নাকি শুধুই ইন্ডাস্ট্রির অন্দরমহলের জল্পনা? আপাতত এর কোনও নিশ্চিত উত্তর মেলেনি।

বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনে সাড়া মেলেনি। অন্যদিকে, শ্যামৌপ্তিও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। ফলে তাঁদের দাম্পত্যে আদৌ কোনও সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ফেব্রুয়ারির প্রেমদিবসে রণজয়-শ্যামৌপ্তির প্রেমের পরিণতি ঘটেছিল বিয়েতে। ‘গুড্ডি’ ধারাবাহিকের সেট থেকে তৈরি হওয়া এই জুটিকে পর্দার বাইরেও ভালোবাসা দিয়েছিলেন অনুরাগীরা। তাঁদের বিয়ের খবরেও শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছিল। তাই মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা।

তবে আপাতত রণজয় ও শ্যামৌপ্তির পক্ষ থেকে বিচ্ছেদের বিষয়ে কোনও নিশ্চিত ঘোষণা আসেনি। তাই তাঁদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া এই জল্পনাকে সত্যি ধরে নেওয়ার আগে দু’জনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করাই শ্রেয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক