পরস্পরকে কেক খাইয়ে সেলিব্রেশন দেব-শুভশ্রীর, ভাইরাল ‘দেশু ৭’ শুটিং শেষের মুহূর্ত

শুটিং শেষ, কিন্তু দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ ঘিরে উত্তেজনা যেন শেষ হওয়ার নয়। সিনেমার শুটিং শেষ হওয়ার পর টিমের সঙ্গে কেক কেটে সেলিব্রেশনে মাতলেন দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্য-সহ ছবির অন্যান্য সদস্যরা। সেই উদযাপনের মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই নজর কেড়েছে নেটমাধ্যমে।

কেক কাটার পর প্রথমে শুভশ্রীকে কেক খাইয়ে দেন দেব। এরপর শুভশ্রীও নিজের হাতে দেবকে কেক খাওয়ান। ইধিকা, অনির্বাণ-সহ বাকিরাও একে অপরকে কেক খাইয়ে শুটিংয়ের শেষ মুহূর্ত উদযাপন করেন। সেই সময় শুভশ্রী বলেন, “এটা তোমাদের সবার ছবি।”

‘দেশু ৭’-এর শুটিংয়ের জন্য জুলাই মাসে লাদাখে গিয়েছিলেন দেব ও শুভশ্রী। শুটিংয়ের ফাঁকে লাদাখের রাস্তায় পুরনো জনপ্রিয় গান ‘কবে দিমু গলায় মালা রে’-র তালে নাচতেও দেখা যায় তাঁদের। অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিয়ো নতুন করে উসকে দিয়েছে দেব-শুভশ্রীর পুরনো জুটির নস্ট্যালজিয়া।

একসময় দেব ও শুভশ্রীর প্রেমের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় ছিল বিস্তর চর্চা। ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘পাগলু’-সহ একাধিক ছবিতে তাঁদের জুটি দর্শকের মন জয় করেছিল। পরে দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাজ করেননি। সেই বিরতির পর ‘দেশু ৭’-এর হাত ধরে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দু’জনে।

ছবির ঘোষণা থেকেই দেব-শুভশ্রীর পুনর্মিলন নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। শুটিং শেষের পর সেই আগ্রহ আরও বেড়েছে। এমনকি বুধবার ‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে পরিচালক দেবের উদ্দেশে একটি খোলা চিঠিও লেখেন শুভশ্রী।

এখন অপেক্ষা পুজোয় ‘দেশু ৭’ বড় পর্দায় মুক্তির। দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত জুটি এবার দর্শকের মনে কতটা পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারে, সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক