রাতে বিছানায় যাওয়ার আগে এই কাজটিই করেন রশ্মিকা, দাম্পত্য আরও মধুর করতে আপনিও মানতে পারেন টিপস

সম্পর্কের শুরুতে ভালোবাসা, যত্ন আর একে অপরকে সময় দেওয়ার বিষয়টি বেশ স্বাভাবিকভাবেই আসে। কিন্তু সময়ের সঙ্গে ব্যস্ততা বাড়লে অনেক সময় সেই উষ্ণতা কিছুটা কমে যায়। দীর্ঘদিনের সম্পর্কেও তাই ভালোবাসা ধরে রাখতে প্রয়োজন ছোট ছোট যত্ন এবং নিয়মিত যোগাযোগ। অভিনেত্রী রশ্মিকা মান্দানার কথাতেও উঠে এসেছে এমনই এক সহজ টিপস।

সম্প্রতি এক পডকাস্টে তারকা দম্পতি তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা বলেন। কেন দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছিলেন, সেই প্রশ্নের উত্তরে তাঁরা জানান, সম্পর্কটি সম্পূর্ণ ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। বিজয়ের কথায়, প্রথমে তাঁরা সহকর্মী ছিলেন, পরে বন্ধুত্ব এবং সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। দু’জনেই মনে করেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে সবাইকে জানানো জরুরি নয়।

বিয়ের পর সঙ্গীর উপর নিজের নির্ভরতার কথাও জানান বিজয়। তাঁর কথায়, একা খাওয়ার সময়ও মনে হত, পাশে রশ্মিকা থাকলে ভালো লাগত। মনের কথা বলার জন্য একজন কাছের মানুষ থাকা কতটা গুরুত্বপূর্ণ, সেটিও উপলব্ধি করেছেন তিনি।

অন্যদিকে, সম্পর্ককে সুন্দর রাখতে ব্যস্ততার মাঝেও একে অপরকে সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন রশ্মিকা। তাঁর মতে, সঙ্গী কেমন আছেন, দিনটা কেমন কাটল—এমন সাধারণ প্রশ্নও সম্পর্কের মধ্যে অনেকটা উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। ছোট ছোট ভালোবাসার প্রকাশও দীর্ঘদিনের সম্পর্কে গুরুত্বপূর্ণ।

রশ্মিকা জানিয়েছেন, তিনি দিনে একাধিকবার বিজয়কে ‘আই লাভ ইউ’ বলেন। একইসঙ্গে সঙ্গীও যেন নিজের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ না করেন, সেদিকেও তিনি খেয়াল রাখেন।

তবে তাঁর সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অভ্যাসগুলির মধ্যে রয়েছে রাতে ঘুমোতে যাওয়ার আগে সঙ্গীকে বিছানায় যেতে বলা। দিনের শেষে একসঙ্গে কিছুটা সময় কাটানো এবং কথা বলার এই ছোট্ট অভ্যাসই সম্পর্ককে আরও গভীর করতে পারে বলে মনে করেন অভিনেত্রী।

অর্থাৎ, সম্পর্ক ভালো রাখতে সবসময় বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। দিনের শেষে কয়েক মিনিট কথা বলা, সঙ্গীর খোঁজ নেওয়া এবং ভালোবাসার কথা প্রকাশ করাই হয়ে উঠতে পারে সম্পর্ক আরও মধুর করার সহজ উপায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক