অভিজিৎ ভট্টাচার্য, যিনি বারংবার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। রনবীর কাপুর থেকে শাহরুখ ও সালমান কাউকেই ছেড়ে কথা বললেন না তিনি। মাঝেমধ্যে তার এমন মন্তব্যের জন্য বিতর্কের সৃষ্টি হয়। এবার তার নিশানায় দিলজিৎ দোসাঞ্জ। জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জকে নিয়ে এবার কড়া সমালোচনা করলেন নব্বই দশকের জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। আর তারপর ফের শুরু হয়েছে বিতর্ক।
অভিজিৎ-এর কথায়, “দিলজিৎ তো মঞ্চে ওঠে শুধু নাচার জন্য। আমার সন্তানরা এরকম শো দেখার জন্য টাকা খরচ করবে না কখনও।” নব্বই দশকের জনপ্রিয় গায়ক অভিজিৎ। তার গান আজও বেশ জনপ্রিয় নব্বই দশক থেকে ২০০০ সালের প্রথমার্ধ পর্যন্ত গান গেয়েছেন অভিজিৎ। একাধিক বলিউড সিনেমায় সেগুলি ব্যবহার হয়েছে। তবে শুধু প্লেব্যাক নয়, তার পাশাপাশি করেছেন কনসার্ট।
তার কথায়, “কনসার্ট হত আমাদের সময়ে। দেখতাম লতা মঙ্গেশকর গান গাইছেন আর শ্রোতা ও অনুরাগীরা মন্ত্রমুগ্ধ হয়ে করতালি দিচ্ছেন। প্রত্যেকটা গান মানুষ উপভোগ করতেন সেসময়ে। প্রত্যেকটা গান মানুষ উপভোগ করতেন সেসময়ে। এমনকী আমার অনুষ্ঠানেও দেখেছি, মানুষ বসে গান উপভোগ করছেন এবং হাততালি দিচ্ছেন। এগুলোকে কনসার্ট বলা হয়।।”
তিনি আরও বলেন, “যাদের কথা বলছি এরা তো গান করেন না, মঞ্চে ওঠেন শুধু নাচার জন্য। একটা সময়ে সুপারস্টাররা আমার গানে নাচ করতেন। এখন তো আমেরিকানরাও নাচ করেন।” শেষে ডুয়া লিপার কনসার্ট বিতর্ক নিয়েও প্রশ্ন রাখেন অভিজিৎ। এর পাশাপাশি তিনি নিজের কনসার্টের বর্ণনা দিয়েছেন। যেখানে আগেকার দিনের কনসার্টের পরিবেশকে তিনি কিছুটা এগিয়ে রেখেছেন।
তার কথায়, “আমার কনসার্টে অডিটোরিয়াম কানায় কানায় ভর্তি থাকত। যাদের নাম বললাম, ওদের বলুন কোলাপুরে গিয়ে অনুষ্ঠান করতে। কেউ টিকিট কিনবে না। এদের নাম কেউ শোনেনি ওখানে। তার মানে অবশ্য এটা নয় যে, ওরা পিছিয়ে পড়া শ্রোতা। আমার বাড়িতে তো এই দিলজিৎ দোসাঞ্ঝ, করণ অঞ্জুলাদের কনসার্টের টিকিট আকছার পড়ে থাকে। আমার সন্তানরাই একে ওকে দিয়ে দেয়। ওরা কোনওদিন এসব কনসার্ট দেখার জন্য টাকা খরচ করবে না।”
আরও পড়ুন,
*সম্প্রতি দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন ও শ্রীময়ী, পড়তে হচ্ছে বইপত্র

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.