টলিউডের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি তারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়েও বারংবার চর্চায় থাকেন। বিয়ে থেকে সন্তানের জন্ম হওয়া পর্যন্ত নেটিজেনদের সমালোচনায় বারবার যাদের উঠে আসতে দেখা গিয়েছে তারা হলেন শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। তবে তারা সেসবে কান দেন না৷ নিজেদের মতন করে সংসার সামলান তারা। বর্তমানে কাঞ্চন একটি ছোট্ট মেয়ের বাবা হয়েছেন এবং শ্রীময়ী হয়েছেন মা।
এসবের পাশাপাশি তারা দু’জনেই ঈশ্বর বিশ্বাসী। তাই তাদের বাড়িতে পুজো লেগেই থাকে। কিছুদিন আগে পৌষ পূর্ণিমার পুজো হয়েছে। এবার জানা গেলো, খুব শীঘ্রই দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন ও শ্রীময়ী। আর তার জন্য ছোট্ট মেয়েকে সামলে পড়াশোনা করছেন শ্রীময়ী। শ্রীময়ী জানিয়েছেন, চলতি বছরে বেলুর মঠ থেকে দীক্ষা নেবেন তারা।
দীক্ষা নেওয়ার আগে রামকৃষ্ণ দেব ও মা সারদাকে নিয়ে পড়াশোনা করতে হয়। আর তারপরই দীক্ষা নেওয়ার ছাড়পত্র পাওয়া যায়৷ তাই সেই কারণে পড়াশোনা করছেন শ্রীময়ী। যদিও কাঞ্চনের পড়াশোনা অনেক আগেই হয়ে গিয়েছে। ছোট্ট মেয়েকে সামলে শ্রীময়ীর এখনও তাই পড়া শেষ হয়নি।
সেই পর্ব মিটলেই তারা দীক্ষা নেবেন। হঠাৎ দীক্ষা নেওয়ার কারণ কী? শ্রীময়ী জানিয়েছেন, শ্বশুরবাড়ি নিত্যদিনই পুজো হয়। আর সেই পুজোতে ঠাকুরের ভোগ রান্না করতে গেলে দীক্ষা নেওয়া আবশ্যিক। আর তাই এত তড়িঘড়ি দীক্ষা নেওয়ার পর্ব মেটাতে চাইছেন তারা। এতে করে আগামী বছরের কালি পুজোর ভোগ শ্রীময়ী নিজেই রান্না করতে পারবেন।
যদিও শ্বশুরবাড়ির পুজোর সমস্ত কাজ নিজের হাতে সামলান শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় পুজোর একাধিক ছবি শেয়ার করতে দেখা যায় শ্রীময়ী ও কাঞ্চনকে। বীরভূমের একাধিক মন্দিরে পুজো দিয়েছেন তারা। এর পাশাপাশি মেয়ে কৃষভিকে নিয়ে দারুণ দিন কাটছে তাদের।
আরও পড়ুন,
*আসতে চলেছে নতুন কোনো সিনেমা? অ্যাথলিটের বেশে প্রতিদ্বন্দ্বীকে নাস্তানাবুদ করছেন আলিয়া

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.