তাঁর রূপের যাদুতে মোহিত গোটা দুনিয়া। ৫০-এর গণ্ডি পেরিয়েও এতটুকু কমেনি তাঁর গ্ল্যামার। আর শুধু নামেই নয়, রূপে-গুণে তিনি অনন্যা। নায়িকা ঐশ্বর্য প্যারিস ফ্যাশন উইকে স্পটলাইট চুরি করেছেন আরও একবার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে অভিনেত্রীর একটি ভিডিও। সেখানে দেখা যায় অভিনেত্রী বিস্মিত হয়ে গিয়েছিলেন এক সমাজমাধ্যম প্রভাবীর প্রেমের গল্প শুনে। সমকামী ইনফ্লুয়েন্সার আদিত্য মাদিরাজুর স্বীকারোক্তি শুনে ‘থ’ হয়ে যান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বাচ্চান। ঐশ্বর্যর কারণেই নাকি আদিত্য ও তাঁর স্বামী বিয়ে করেছিলেন। এমনটাই জানান আদিত্য। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চের পিছনে এমন কথা শুনে হতবাক হয়ে যান ঐশ্বর্য।
আদিত্য ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন ঐশ্বর্যর সঙ্গে তাঁর কথোপকথনের , যা অনুরাগীদেরও অবাক করে দিয়েছে। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের হৃদয়ের রাণী…একটা স্বপ্নের সাক্ষাত ছিল ধন্যবাদ ঐশ্বর্য রাই….. এটি অবাস্তব।’ ওই সমকামী সমাজমাধ্যম প্রভাবী ভিডিয়োয় বলেন, ‘আমি শুধু তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম।
তোমার কারণেই আমি আর আমার স্বামী একসঙ্গে আছি। হতবাক হয়ে ঐশ্বরিয়া উত্তর দেন, ‘কী’। এর পর আদিত্য বলেন, ‘আমি এবং আমার স্বামী … আমাদের প্রথম ডেটে, তোমাকে নিয়ে টানা ২ ঘন্টা কথা বলেছিলাম। ‘ আদিত্যর বর তাকে নাকি বলেছিল, তিনি ঐশ্বর্যকে পছন্দ করেন সেই কারণেই নাকি তাকে বিয়ে করেছেন। আদিত্য এর পর নিজের স্বামী অমিত এবং মেয়ে ইয়ানার সঙ্গে পরিচয় করিয়ে দেন। ছোট্ট একটি মেয়েকে ফোনে দেখে ঐশ্বর্যর মাতৃসত্ত্বা ফুটে ওঠে, সতিনি জানতে চান, মেয়ের বয়স কত?
এর পর আদিত্য উত্তরে জানান, তাঁদের মেয়ের বয়স আড়াই বছর – তিনি আরও বলেন, ‘হিব্রু ভাষায় ইয়ানা বলতে বোঝায় ঈশ্বর দয়ালু। এমনকি আপনাকে ব্যক্তিগতভাবে দেখা একটি স্বপ্ন ছিল এবং আপনাকে সামনাসামনি আরও অত্যাশ্চর্য দেখায়।’ জবাবে বচ্চন বধূ ধন্যবাদ জানান। এবং আদিত্যর মেয়েকে আশীর্বাদ করেন, আদিত্য এবং তার স্বামীর জন্য অনেক ভালবাসা জানান। আদিত্যকে উপহার হিসাবে একটি লিপস্টিকও দেন আমাদের প্ৰিয় রাই সুন্দরী।
সামাজিক মাধ্যমে ভক্তরা এই বিনিময় দেখে বেশ মুগ্ধ হয়েছেন, কারন এর মধ্যে কোনও দেখনদারি নেই। একজন নেটিজেন লিখেছেন, ‘হৃদয়গ্রাহী … মনে হচ্ছিল আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি।’ তো অন্য আরেকজন শেয়ার করেছেন, ‘আপনি কী দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী, ভালোবাসা রইল’।
আরও পড়ুন,
নবমীর প্ল্যান হতে পারে মাটি! ঝমঝমিয়ে আসতে পারে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.