Alia-Ranbir: ক্রিসমাসের আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী আলিয়া (Alia Bhatt) ও তার পরিবারের সদস্যরা। সাধারণ মানুষ থেকে শুরু করে রুপোলি পর্দার তারকা, ক্রিসমাসের উৎসবে মেতেছেন সকলেই। ব্যতিক্রমী নন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও। বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে হইহই করে বড়দিন উদযাপন করলেন তিনি।
বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছিল আলিয়ার নতুন বাড়ি। সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রিতে লেখা ছিল পরিবারের সদস্যদের নাম। সেই সঙ্গে ছিল এলাহি খাওয়া-দাওয়া আর উপহারের সমাহার। এই বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
কোনো ছবিতে মা সোনি রাজদান ও বোন শাহীন ভাটের সঙ্গে আলিয়ার হাসিমুখ দেখা গেছে, আবার কোনো ছবিতে স্বামী রনবীর কাপুর, শাশুড়ি নীতু কাপুর, ননদ ঋদ্ধিমা কাপুর ও তাঁর কন্যার সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। বিশেষ আকর্ষণ হিসেবে একটি ছবিতে দেখা মিলেছে ছোট্ট রাহারও।
পেশাগত ব্যস্ততা যতই থাকুক না কেন, আলিয়া ও রনবীর সবসময়ই পরিবারের জন্য আলাদা সময় বরাদ্দ রাখেন। আলিয়া প্রতি মাসের শেষে তাঁর জীবনের বিশেষ মুহূর্তগুলো কোলাজ আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
উল্লেখ্য, গত নভেম্বর মাসেই নিজেদের নতুন বিলাসবহুল বাংলোতে গৃহপ্রবেশ করেছেন এই তারকা দম্পতি। শোনা যাচ্ছে, এটি বলিউডের অন্যতম ব্যয়বহুল বাড়ি। আর সেই নতুন ঠিকানাতেই এবার জমকালো ক্রিসমাস উদযাপনে মাতলেন ভাট ও কাপুর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:
#Alia #Ranbir #Christmas

Sudeshna has been writing entertainment reports since 2021.