Alia: এক দশকে বদলে যাওয়া জীবন, ২০১৬-র স্মৃতিতে ডুব দিলেন আলিয়া ভাট

Alia: ২০১৬ থেকে ২০২৬, দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল একটি গোটা দশক। পুরনো সেই সময়ের স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia), যেখানে ২০১৬ সালের বেশ কিছু মুহূর্ত তিনি সকলের সাথে ভাগ করে নিয়েছেন।

​আমরা সকলেই জানি, সোশ্যাল মিডিয়ায় যে কোনো ট্রেন্ডিং বিষয় উঠে এলেই তাতে গা ভাসাতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও। এই অভিনেত্রীও ২০১৬ সালের পুরনো মুহূর্ত তুলে ধরার ট্রেন্ডে মেতে উঠেছেন এবং সেই বছরের বিশেষ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

​কখনো তাকে দেখা যাচ্ছে মেঝেতে বসে থাকতে, আবার কখনো প্রিয় সহ-অভিনেতা শাহরুখ খানের সাথে দাঁড়িয়ে আছেন। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সাথেও হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আরও একটি ছবিতে তার সাথে দেখা গিয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে।

​সবমিলিয়ে পুরনো স্মৃতি অকপটে তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে বিস্তারিত লিখে দিয়েছেন প্রতিটি ছবি সম্পর্কে। কখন, কোথায়, কীভাবে মুহূর্তগুলো কাটিয়েছেন, তা আজও তার মনে স্পষ্ট। বিষয়টি ভক্তরা বেশ পছন্দ করেছেন। বরাবরই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আসা এই অভিনেত্রীর ক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম হয়নি।

​উল্লেখ্য, ২০১৬ সালে তিনি যেমন ছিলেন, এক দশকে তাতে বিস্তর পরিবর্তন ঘটেছে। তখন তিনি অন্য এক তারকার সাথে সম্পর্কে আবদ্ধ থাকলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। এরপর তিনি সম্পর্কে জড়ান কাপুর পরিবারের অন্যতম তারকা রনবীর কাপুরের সাথে। বর্তমানে তারা এক কন্যা সন্তানের বাবা-মা।

#Alia #2016 #2026

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক