১১ মিনিটের জন্য মারা গিয়েছিলেন তিনি। সেইসময় স্বর্গ ও নরক দেখে এসেছেন। এরপরই পৃথিবীতে ফিরে এসেছেন তিনি। এমনই দাবি করেছেন এক বৃদ্ধা। দেখা করে এসেছেন ভগবানের সঙ্গে। এমনই এক সংবাদ প্রকাশিত হয়েছে। এই ঘটনা জানাজানির পর হুলুস্থুল কান্ড বেঁধে গিয়েছে। জানা যাচ্ছে, ওই ৬৮ বছর বয়সী বৃদ্ধার নাম শার্লট হোমস। তার বাড়ি আমেরিকার কানসাসের উইচিটায়।
তিনি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, ২০১৯ সালে তার সঙ্গে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। সেইসময় তার রক্তচাপ বৃদ্ধি পায়। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেইসময় চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। তাকে মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা।
সেইসময় ১১ মিনিটের জন্য তার মৃত্যু হয়েছিল। সেইসময় তিনি স্বর্গ থেকে ঘুরে এসেছেন। তিনি এও দাবি করেন, তিনি নাকি ভগবানের সঙ্গে দেখা করেছেন। নরকের আভাসও নাকি তিনি পেয়েছিলেন। শার্লট জানিয়েছেন, তিনি স্বর্গে গিয়ে দেখেন চারিদিকে সবুজ ঘাস ও গাছ। মধুর সংগীত বাজছে। সেখানে তার মৃত বাবা, মা, আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হয়।
তিনি আরও জানান, সেইসময় তিনি নীচের দিকে তাকিয়ে দেখেন নরকের চারদিকে বাজে গন্ধ। পচা মাংসের মতন গন্ধ ছড়িয়ে রয়েছে। অনেকে যন্ত্রনায় চিৎকার করছে। ১১ মিনিট পর তিনি আবার পৃথিবীতে ফিরে আসেন। এরপর চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার দুই সপ্তাহ পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি পান তিনি। শার্লটের এই কথা সমাজ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.