Sonam: দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam)। সম্প্রতি সেই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। মাতৃত্ব নিয়ে বরাবরই একটু বেশি উৎসাহিত ছিলেন এই অভিনেত্রী। যা বোঝা গিয়েছে তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখেই। এই সময়টা ভরপুর উপভোগ করেছেন তিনি।
একটি বিশেষ ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ, ২৯শে মার্চ ২০২৬, আমাদের পুত্রসন্তান পৃথিবীতে এসেছে। আমাদের পরিবার এখন আরও বড় হয়েছে এবং তার আগমনে আমাদের হৃদয় এক অপূর্ব আনন্দে ভরে উঠেছে।’
‘বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমরা এই অমূল্য নতুন জীবনের জন্য গভীরভাবে ধন্য, যে আমাদের ঘরকে সুখ ও মাধুর্যে ভরিয়ে দিয়েছে। চারজনের পরিবার হিসেবে এই সুন্দর নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। ভালোবাসা-সহ, সোনম, আনন্দ ও বায়ু।’
ছবিতে দেখা যাচ্ছে একজন গর্ভবতী মহিলা বসে রয়েছেন এবং তার আশেপাশে রয়েছে প্রচুর পশু-প্রাণীরা। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশ থেকে বেরিয়েছে ফুল। মাতৃত্বকালীন অবস্থাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ছবির মাধ্যমে। পোস্ট করতেই থাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন সকলে।
প্রত্যেকে তার এবং তার পরিবারের জন্য শুভকামনা জানাতে ভোলেননি। সদ্যোজাত সন্তানের জন্য সুস্থতা কামনা করেছেন। উল্লেখযোগ্য, প্রথম সন্তান জন্ম দেওয়ার পর থেকেই বলিউড থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। তিনি প্রথম থেকেই জানিয়েছিলেন সম্পূর্ণভাবে সংসারে মনোনিবেশ করবেন। তেমনটাই করতে দেখা যাচ্ছে তাকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.