‘স্পষ্ট স্ফীতোদর’ তৃতীয়বার মা হচ্ছেন অনুষ্কা শর্মা? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে কি আসতে চলেছে নতুন অতিথি? দ্বিতীয় সন্তানের জন্মের পর এবার কি তৃতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী? সম্প্রতি বিরাট ও অনুষ্কার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এমনই জল্পনা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তারকা দম্পতির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সম্প্রতি মুম্বইয়ের জেটিঘাটে ক্যামেরাবন্দি হন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। জানা গিয়েছে, আলিবাগ থেকে ফিরছিলেন তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি সালোয়ার সেট পরে বোট থেকে নামছেন অনুষ্কা। তাঁর পরনে ছিল না কোনও ভারী সাজসজ্জা। খোলা চুলে একেবারে সাধারণ পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। অন্যদিকে, মুখে মাস্ক পরে স্ত্রীর পাশে ছিলেন বিরাট। জেটিঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় অনুষ্কার পাশে থেকে তাঁকে আগলে রাখতে দেখা যায় ভারতীয় ক্রিকেট তারকাকে। ভিড়ের মধ্যে স্ত্রীকে পথ করে দিতেও দেখা যায় তাঁকে। দু’জনকে গল্প করতে করতে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে দেখা গেলেও, নেটাগরিকদের নজর আটকে যায় অনুষ্কার পোশাকে। ঢিলেঢালা পোশাকের কারণে তাঁর পেটের অংশ কিছুটা স্ফীত দেখাচ্ছে বলে দাবি অনেকের। আর তা থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বিরাট-অনুষ্কার দুই সন্তান ভামিকা ও অকায়। এবার কি তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে? তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন কি তারকা দম্পতি? সমাজমাধ্যমে এমনই নানা প্রশ্ন তুলছেন অনুরাগীদের একাংশ। তবে শুধুমাত্র একটি ভিডিও দেখে অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর কোনও অবকাশ নেই। পোশাকের ধরন বা হাঁটাচলার ভঙ্গি থেকেও এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

অন্যদিকে, সম্প্রতি ধর্মীয় অনুষ্ঠানে বিরাট ও অনুষ্কার উপস্থিতিও আলোচনায় এসেছে। রবিবার মুম্বইয়ে আমেরিকান সঙ্গীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে যোগ দিয়েছিলেন তাঁরা। সেখানে দু’জনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে দেখা যায়। ভক্তিগীতির সুরে গলা মেলাতেও দেখা গিয়েছে তারকা দম্পতিকে। সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁদের আধ্যাত্মিক জীবনযাপন নিয়েও চর্চা শুরু হয়।

সত্যিই কি প্রেম করছেন দুর্নিবার-সৃজলা? বিগ বসের দুর্গ থেকে বেরিয়েই মুখ খুললেন ভরত কল
সত্যিই কি প্রেম করছেন দুর্নিবার-সৃজলা? বিগ বসের দুর্গ থেকে বেরিয়েই মুখ খুললেন ভরত কল

গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখার চেষ্টা করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁদের পারিবারিক মুহূর্ত নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে তৃতীয় সন্তানের আগমন নিয়ে যে জল্পনা শুরু হয়েছে, তার সত্যতা জানতে আপাতত বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক