Ankush-Oindrila: এয়ারপোর্টের মধ্যেই তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়লেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush) এবং তার প্রেমিকা ঐন্দ্রিলা সেন (Oindrila)। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার হয়তো আপনি ভাবতে পারেন হঠাৎ করে কেন দু’জনের মধ্যে ঝামেলা তৈরি হলো?
আসলে তারকারা যখন কোনো ট্যুর থেকে ফেরেন তার আগেই মিডিয়াকে জানিয়ে রাখেন এয়ারপোর্টে তাদের ছবি ও ভিডিও তোলার জন্য। এর আগে এরকমটা অনেকবার হয়েছে অঙ্কুশের সাথে। এবার যখন মিডিয়া সেখানে পৌঁছে জিজ্ঞেস করে ‘নারী চরিত্র বেজায় জটিল’এর গানের শ্যুটিং কেমন হলো তখন চমকে যান অঙ্কুশ।
বলেন যে, ‘আমি তো তোদের ডাকিনি তাহলে কে ডাকলো?’ পেছন থেকে ঐন্দ্রিলা বলে ওঠেন, ‘আমি ডেকেছি। সমস্যা কোথায়? তুমি যখন বিদেশে গিয়ে মেয়েদের সাথে কোমর ধরে গানের শ্যুটিং করো তখন তো আমি কিছু বলি না। আমি প্রথমবার বিদেশ গিয়ে শ্যুটিং করলাম তার জন্যই ওকে ডেকেছি। এতে তোমার এতো ফাটছে কেন?’
একপ্রকার মেজাজ হারিয়ে এরকম কথা বলতে দেখা যায় তাকে। এরপর মাথা ঠান্ডা করে তিনি বলেন, ‘সরি। মাথা একটু গরম হয়ে গিয়েছিল। গানের শ্যুটিং খুব ভালো হয়েছে। খুব মজা করেছি। আর গান খুব তাড়াতাড়ি আসবে।’ এরপর কাচুমাচু মুখ নিয়ে বেড়িয়ে যান অঙ্কুশ।
আরও পড়ুন
Ishaa: বেগুনী বেনারসীতে তাক লাগালেন ‘বং ক্রাশ’ ইশা! মুগ্ধ ভক্তরা
উল্লেখযোগ্য, বর্তমানে তাদের নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’এর শ্যুটিং চলছে। তারই একটি গানের জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী এবং অভিনেতা। তবে ফেরার পথে মেতে ওঠেন ঝগড়ায়। আসলে মাঝেমধ্যেই এরকম খুনসুটির বিভিন্ন দৃশ্য দেখা যায় তাদের।
#Ankush #Oindrila

Hello, I am SB. I have been working in blogging for more than five years.