Ankush-Oindrila: ঐন্দ্রিলার জন্মদিনে বিয়ের ইঙ্গিত দিলেন অঙ্কুশ, কবে শুভ কাজ সারছেন তারা? জানুন

Ankush-Oindrila: প্রেমিকা তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila) জন্মদিনে আদুরে বার্তা অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush)। যা দেখার পর এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য অনুরাগীরা। একইসাথে সেই তালিকায় রয়েছেন টলিউডের কলাকুশলীরা।

৩১ শে মার্চ ছিল অভিনেত্রীর জন্মদিন। এবার ৩৪ বছর পূর্ণ করলেন তিনি। তার জন্মদিন মানেই সেটি বিশেষ গুরুত্ব লাভ করেছে প্রেমিকের কাছে। এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা। যদিও তারা সবসময় খুনসুটিতে মেতে থাকেন তবে এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন অভিনেতা সেখানে দীর্ঘ সময়ের এক একটি ছবি রয়েছে। লিখেছেন, ‘১৫ বছর হয়ে গেল… প্রায় একসাথেই বড় হয়েছি… আমার দেখা সবচেয়ে সৎ, নির্মল এবং খাঁটি মানুষটির জন্য অনেক অনেক ভালোবাসা… শুভ জন্মদিন। কামনা করি তুমি জীবনের সব সুখ পাও।’

শুধু তাই নয় বিয়ের বিষয়ে সেখানে একটা ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। যেখানে লিখেছেন, ‘আর হ্যাঁ ভবিষ্যৎ এ আমাদের বাচ্চারা জন্মেই আমাদের দাদু-দিদা বলে যাতে না ডাকে তার জন্যে আর বেশি দেরি করা যাবেনা কিন্তু।’ আসলে দীর্ঘ সময় ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন তারা।

তবে যখনই তাদের বিয়ের বিষয়ে প্রশ্ন করা হয়েছে তারা এড়িয়ে গিয়েছেন। এই নিয়ে রীতিমতো সমালোচনা হয়েছে। এমনকি টলিউডের অনেক তারকারাও তাদের এই নিয়ে প্রশ্ন করেছেন। সেই বিষয়টি মজার ছলে তুলে ধরেছেন অভিনেতা। তবে খুব শীঘ্রই হয়তো বিয়ের পিঁড়িতে দেখা যাবে এই জুটিকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক