নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সকলেই। গতকাল রাতে বিশ্বের নানান প্রান্তের মানুষ মেতে উঠেছিলেন সেই আবহে। তেমনই আমাদের দেশেও সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই নিজেদের মতন করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। ফের মদ্যপ অবস্থায় প্রকাশ্যে এলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। আর সেই ভিডিও ভাইরাল হতেই নানান মন্তব্য সামনে এসেছে।
সেই মন্তব্যকে ঘিরে কেউ কেউ আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ কেউ তাকে বিদ্রুপ করে বলেছেন, “এ শুধরোবে না”। এই উক্তির পিছনে রয়েছে আরিয়ানের অতীত। বেশি পিছাতে হবে না, তিন বছর আগে আরিয়ানের বিরুদ্ধে আনা মাদকচক্রের অভিযোগের ভিত্তিতে কম ঝক্কি পোহাতে হয়নি অভিনেতার পুত্রকে।
২০২১ সালে মাদক কান্ডে নাম জড়িয়েছিল আরিয়ান খানের। বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান ও তার সঙ্গীদের আটক করা হয়। পরে শাহরুখ-পুত্রকে গ্রেফতার করা হয়। এই কারণে ২৬ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে। সেইসময় ছেলের ওই অবস্থায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন শাহরুখ খান।
নিজের সমস্ত শ্যুটিং বাতিল করেন তিনি। এবং দিনরাত এক করে চেষ্টা করে গিয়েছেন ছেলেকে ফিরিয়ে আনার। শেষে বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করে। এই ঘটনার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরিয়ানকে ক্লিনচিট দেয়। এরপর থেকেই নাকি সন্তানদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত থাকেন শাহরুখ।
এরই মাঝে নতুন বছর উদযাপন উপলক্ষে আয়োজিত পার্টিতে হাজির ছিলেন আরিয়ান। বাকিদের মতন তিনিও সেখানে আনন্দ করেছেন। অভিযোগ, সেই পার্টি থেকে বেরোনোর সময় তাকে বেসামাল দেখাচ্ছিল। তাকে ধরে নিয়ে যাওয়া হয় গাড়িতে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে অনেকে আরিয়ানের বিরুদ্ধে মন্তব্য করেছেন, আবার কেউ পক্ষে হয়ে বলেছেন।
কেউ লিখেছেন, “ছোট্ট এসআরকে মদ্যপ”। আবার কারোর কথায়, “ওরা তো হাঁটতেও পারছে না।” তবে অনেকের কথায়, অনেকেই বর্ষবরণের রাতে সুখটান দিতে মদ পান করেন। আরিয়ান শাহরুখ-পুত্র বলেই তাকে বারবার টার্গেট করা হয়। জানা যাচ্ছে, বর্ষবরণের রাতে পার্টিতে ছিলেন লারিসা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.