বছরের শুরুতেই বলিউডে দুঃসংবাদ: স্ত্রীকে নিয়ে পথ দুর্ঘটনায় আশীষ বিদ্যার্থী, দ্রুত সুস্থতার বার্তা

নতুন বছর শুরু হতে না হতেই বলিউডে দুঃসংবাদের খবর। পথ দুর্ঘটনায় আহত হলেন বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার রাতে গুয়াহাটির গীতানগরের জু রোড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশীষ বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রূপালী বড়ুয়া সেদিন রাতে নৈশভোজ সেরে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁদের ধাক্কা মারে। বাইক চালক অতিরিক্ত গতিতে থাকায় সময়মতো ব্রেক কষতে পারেননি বলেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় শুধু তারকা দম্পতিই নয়, আহত হন ওই বাইক চালকও। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় গীতানগর থানার পুলিশ। পুলিশ তিনজনকেই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আহত বাইক চালককে সঙ্গে সঙ্গে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় তাঁর অবস্থার দ্রুত উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনার পরের দিন অর্থাৎ শনিবার সকালে নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে আশীষ বিদ্যার্থী সকলের উদ্বেগ দূর করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে অভিনেতা জানান, তিনি এবং তাঁর স্ত্রী দুজনেই ভালো আছেন। তিনি বলেন, “আপনারা আমাদের নিয়ে চিন্তায় আছেন, তাই জানানো দরকার যে আমরা দুজনেই ভালো আছি। তবে রূপালী এখনও চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।”

ভিডিও বার্তায় অভিনেতা আরও জানান, আহত বাইক চালকের খোঁজও তাঁরা নিয়েছেন এবং তাঁর জ্ঞান ফিরেছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে আশীষ বিদ্যার্থী জানান।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেতার ভিডিও বার্তার পর অনেকটাই স্বস্তি পেয়েছেন সকলে। বছরের শুরুতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও দ্রুত সুস্থতার খবর নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক