বিগ বস বাংলার ঘরে দিন যত এগোচ্ছে, ততই জমে উঠছে নন্দিনী ও রাজবীরের রসায়ন। কখনও বিছানায় হাত ধরে একসঙ্গে শুয়ে থাকা, আবার কখনও একান্তে ব্যক্তিগত কথা বলা—দু’জনের ঘনিষ্ঠতা ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। এবার সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল বাথরুমে। নন্দিনীকে জড়িয়ে ধরে চুমু খেলেন রাজবীর। তাহলে কি বিগ বসের ঘরেই নতুন প্রেমের শুরু? সম্প্রতি নন্দিনী ও রাজবীরকে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে দেখা যায়। ছোটবেলার নানা কথা নন্দিনীকে জানান রাজবীর। নিজের উপার্জনের টাকা দিয়ে কীভাবে নিজের শখ পূরণ করেছেন, সেই কথাও বলেন তিনি।
কথা ওঠে প্রেম এবং সম্পর্ক নিয়েও। রাজবীর জানান, বর্তমানে তিনি কাউকে ডেট করছেন না। নন্দিনীও নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। এরপর নন্দিনী জানতে চান, রাজবীর কখনও কোনও প্রেমিকাকে ঠকিয়েছেন কি না। উত্তরে রাজবীর জানান, একসময় একটি মেয়ে তাঁকে ঠকিয়েছিল। তার পর বদলা নেওয়ার জন্য তিনিও চিট করেছিলেন। তবে গত দু’বছর ধরে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই জানান রাজবীর।
এর মধ্যেই বিগ বসের ঘরে শুরু হয়ে যায় দিনের কাজকর্ম। বর্তমানে ঘরের ক্যাপ্টেন সোহিনী পাল। কিন্তু ক্যাপ্টেন হিসেবে সোহিনীকে পছন্দ হয়নি রাজবীরের। একইভাবে ভরত কলও তাঁর পছন্দের তালিকায় নেই। ক্যাপ্টেনকে নিয়ে রাজবীরের সঙ্গে সোহিনীর বচসাও বাধে।
সোহিনীর অভিযোগ, ক্যাপ্টেন হিসেবে তাঁকে পছন্দ না করার কারণেই রাজবীর অকারণে তাঁর সঙ্গে ঝামেলা করছেন। এমন পরিস্থিতিতে নন্দিনীকে ‘তোমার পছন্দের ক্যাপ্টেন’ বলে কটাক্ষ করেন সোহিনী। যদিও নন্দিনীও পাল্টা জবাব দিতে পিছপা হননি। এরপর রাজবীরকে বাথরুম পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়। রাজবীরের দাবি, তিনি বাথরুম খুব ভালোভাবেই পরিষ্কার করেছেন, কারণ তাঁর আগে সেটি যথেষ্ট নোংরা ছিল।
আরও পড়ুন,
Bigg Boss Bangla: সকালে ‘আমাকে ছোঁবে না’, রাতেই রাজবীরের হাত ধরে নন্দিনী! ভাইরাল নতুন সমীকরণ
বাথরুম পরিষ্কার করার সময়ই নন্দিনী ও রাজবীরের মধ্যে ফের শুরু হয় ব্যক্তিগত কথাবার্তা। সোহিনীর সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উঠতেই হঠাৎ নন্দিনীকে জড়িয়ে ধরেন রাজবীর। এরপর তাঁকে বলতে শোনা যায়, ‘তুমি আছ তাই মাথাটা ঠান্ডা থাকছে।’ এই কথা বলেই নন্দিনীকে জড়িয়ে ধরে একাধিক চুমু দেন রাজবীর। নন্দিনীও সেই মুহূর্তে কোনও আপত্তি করেননি।
আরও পড়ুন,
একই গল্প, একই কেমিস্ট্রি, শুধু বদলে গেল দশক! ৮০s লুকে দেব-শুভশ্রী, দেখুন ভাইরাল ছবি
এই দৃশ্য প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—তাহলে কি বিগ বস বাংলার ঘরে নন্দিনী ও রাজবীরের মধ্যে সত্যিই প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে? নাকি দর্শকদের মনোযোগ টানার জন্য এটি কোনও গেম প্ল্যান? অন্যদিকে, নন্দিনী ও রাজবীরের এই ঘনিষ্ঠতা ভালোভাবে নেননি সৃজলা। তাঁর মতে, এভাবে মেলামেশার কারণে নন্দিনীর সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। সব মিলিয়ে নন্দিনী-রাজবীরের সম্পর্ক এখন বিগ বস বাংলার ঘরে অন্যতম চর্চিত বিষয়। এটি সত্যিই নতুন প্রেমের শুরু, নাকি শুধুই খেলার কৌশল—তার উত্তর অবশ্য দেবে সময়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.