হাঁটুর অস্ত্রোপচারের পর ‘বিগ বস বাংলা’-য় ওয়াইল্ড কার্ড? জল্পনায় জল ঢাললেন শন

‘বিগ বস বাংলা’-র ঘরে একের পর এক ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে জমে উঠেছে খেলা। রাজবীর দে, জীতু কামাল এবং অনুষ্কা ঘোষের প্রবেশের পর থেকেই বদলেছে ঘরের সমীকরণ। এর মাঝেই এবার চতুর্থ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। শোনা যাচ্ছিল, চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রবেশ করতে পারেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। তবে সেই জল্পনায় আপাতত ইতি টানলেন অভিনেতা নিজেই।

‘বিগ বস বাংলা’-র উদ্বোধনী অনুষ্ঠানে নাচের প্রস্তুতির সময় গুরুতর পায়ে চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। শোয়ের প্রোমোতে অভিনেতাকে দেখা গেলেও, মূল পর্বে আর তাঁর উপস্থিতি চোখে পড়েনি। এরপর থেকেই দর্শকদের একাংশের মধ্যে প্রশ্ন ওঠে, তাহলে কি সুস্থ হয়ে পরে ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে ঢুকবেন শন?

এই জল্পনার আরও একটি কারণ সৃজলা গুহ। ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় শন ও সৃজলার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় একসময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। যদিও দু’জনেই প্রকাশ্যে তাঁদের সম্পর্ককে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। ফলে শন ‘বিগ বস বাংলা’-য় প্রবেশ করলে তাঁদের মুখোমুখি হওয়া ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছিল।

তবে যাবতীয় জল্পনায় এবার নিজেই জল ঢাললেন শন। অভিনেতার কথায়, ‘বিগ বস বাংলা’-য় তাঁর প্রবেশ নিয়ে অনেক প্রশ্ন আসছে। কিন্তু আপাতত তাঁর উত্তর ‘না’। কারণ, তিনি এখনও গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছেন।

মেরুদণ্ডে চিড়, নড়াচড়ার ক্ষমতাও নেই! বালি থেকে মুম্বইয়ে নুসরত বারুচা
মেরুদণ্ডে চিড়, নড়াচড়ার ক্ষমতাও নেই! বালি থেকে মুম্বইয়ে নুসরত বারুচা

তবে এখানেই রয়েছে নতুন টুইস্ট। শন জানিয়েছেন, তিনি ফিরবেন, তবে ‘একেবারে অন্যরকমভাবে’। অভিনেতার এই মন্তব্যের পর তাঁর ভবিষ্যৎ প্রত্যাবর্তন নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে ‘বিগ বস বাংলা’-য় তিনি আদৌ ভবিষ্যতে ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করবেন কি না, সে বিষয়ে এখনও নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক