গঙ্গাবক্ষে বিয়ে শঙ্কুদেবের, পাত্রী কে জানেন?

বিজেপি নেতা তথা পরিচালক শঙ্কুদেব পণ্ডার জীবনে এল নতুন অধ্যায়। রবিবার সন্ধ্যায় গঙ্গাবক্ষে বসেছিল তাঁর বিয়ের আসর। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এক সাংবাদিককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। রাজনীতি, বিনোদন এবং সংবাদমাধ্যমের বহু পরিচিত মুখের উপস্থিতিতে সমস্ত সামাজিক রীতি মেনেই সম্পন্ন হয়েছে এই বিয়ে।

বিয়ের অনুষ্ঠানে শঙ্কুদেবের পরনে ছিল টুকটুকে লাল রঙের পাঞ্জাবি ও ধুতি। অন্য দিকে, কনে সেজেছিলেন লাল বেনারসি শাড়ি ও সোনার গয়নায়। গঙ্গার বুকে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল বিশেষ আকর্ষণ। কয়েক বছর আগেই ওই সাংবাদিকের সঙ্গে শঙ্কুদেবের সম্পর্ক নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। তবে সে সময়ে প্রকাশ্যে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি কেউই। অবশেষে রবিবারের অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জল্পনারই অবসান ঘটল।

বিয়ের আগে গায়েহলুদের অনুষ্ঠানেও মেতে উঠেছিলেন নবদম্পতি। সেই অনুষ্ঠানে শঙ্কুদেব পরেছিলেন কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি ও ধুতি। অন্য দিকে, কনের পরনে ছিল একই রঙের শাড়ি এবং ফুলের গয়না। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আনন্দ-উৎসবের আবহে পালিত হয় গায়েহলুদের অনুষ্ঠান।

শুধু রাজনৈতিক পরিচয়েই নয়, চলচ্চিত্র পরিচালনার ক্ষেত্রেও শঙ্কুদেব পণ্ডা পরিচিত নাম। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। সম্প্রতি তিনি তাঁর নতুন ছবির ঘোষণা করেছেন। আরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে তাঁর নতুন ছবি ‘অভয়া শক্তি’। ছবিটির নামেই স্মরণ করা হয়েছে ওই ঘটনার নির্যাতিতা ‘অভয়া’কে।

নতুন ছবির প্রসঙ্গে শঙ্কুদেব জানিয়েছেন, আরজি করের ঘটনাকে ঘিরে বহু নতুন তথ্য ধীরে ধীরে সামনে আসছে, যা আগে সাধারণ মানুষের অজানা ছিল। তাঁর দাবি, সেই সমস্ত বিষয় ছবিতে তুলে ধরা হবে। পরিচালকের কথায়, এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং একটি বৃহত্তর আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।

‘অভয়া শক্তি’ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শঙ্কুদেব নিজেই। ছবিটির প্রযোজনা করছেন রানা সরকার। যদিও ছবির অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও প্রকাশ্যে আনতে চাননি পরিচালক। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, কলকাতার একাধিক পরিচিত শিল্পীর পাশাপাশি শহরের বাইরের কয়েক জন অভিনেতাকেও দেখা যাবে এই ছবিতে।

জানা গিয়েছে, আগামী অগস্ট মাস থেকেই শুরু হবে ‘অভয়া শক্তি’-র শুটিং। নতুন ছবির কাজ শুরুর আগেই ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করলেন শঙ্কুদেব পণ্ডা। গঙ্গাবক্ষে আয়োজিত এই বিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক