রক্তচন্দ্রের ছায়া হোলির আগে! ৩ রাশির জীবনে অশান্তির ইঙ্গিত, জানুন প্রতিকার

রঙের উৎসব হোলির আবহের মধ্যেই ৩ মার্চ, মঙ্গলবার আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ‘রক্তচন্দ্র’। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদ লালচে কমলা আভা ধারণ করে বলেই একে ‘ব্লাড মুন’ বলা হয়।

বেলা ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে। বিকেল ৪টে ৩৪ মিনিটে পূর্ণগ্রাস পর্যায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে গ্রহণ শেষ হবে। ভারতের বহু প্রান্ত থেকেই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

কেন লাল হয় চাঁদ?

চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। ফলে পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপর। পূর্ণগ্রাস পর্যায়ে চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যায়।

এই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে। নীল ও বেগুনি রঙের ক্ষুদ্র তরঙ্গ বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, কিন্তু লাল ও কমলা রঙের বৃহৎ তরঙ্গ চাঁদে পৌঁছাতে সক্ষম হয়। তাই চাঁদ তখন রক্তবর্ণ বা লালচে কমলা দেখায়।

বায়ুমণ্ডলে ধুলো ও মেঘের পরিমাণ বেশি হলে চাঁদের রং আরও গাঢ় লাল হয়ে ওঠে।

কোন রাশির উপর পড়তে পারে প্রভাব?

মিথুন রাশি

এই সময় একের পর এক সমস্যার সম্মুখীন হতে পারেন। পুরনো পারিবারিক অশান্তি ফের মাথাচাড়া দিতে পারে। ব্যবসায় অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা জরুরি।
প্রতিকার: গ্রহণের আগে ও পরে গৃহশুদ্ধি এবং ধূপ-ধুনো জ্বালালে অশুভ প্রভাব কমতে পারে বলে মত জ্যোতিষীদের।

কন্যা রাশি

মানসিক অস্থিরতা ও দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খাদ্যাভ্যাস ও বিশ্রামে অবহেলা না করাই শ্রেয়।
প্রতিকার: নিয়মিত প্রার্থনা, মন্ত্রজপ ও ধ্যান মানসিক স্থিরতা বজায় রাখতে সহায়ক হতে পারে।

ধনু রাশি

আর্থিক চাপ বাড়তে পারে। তড়িঘড়ি সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্লান্তি ও শারীরিক দুর্বলতা ভর করতে পারে।
প্রতিকার: গ্রহণের পর দানধর্ম করলে নেতিবাচক প্রভাব কিছুটা কাটতে পারে বলে মত জ্যোতিষবিশেষজ্ঞদের।

হোলির আনন্দের মাঝেই এই রক্তচন্দ্র এক অনন্য মহাজাগতিক অভিজ্ঞতা এনে দেবে। তবে জ্যোতিষশাস্ত্র মতে, কিছু রাশির জন্য সময়টি সতর্ক থাকার। তাই অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকাই বুদ্ধিমানের কাজ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক