Bony-Koushani: বিশ্ব ভালোবাসা দিবসে গঙ্গায় নৌকাবিলাসে বেরিয়ে পড়েছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bony) এবং প্রেমিকা কৌশানী মুখার্জী (Koushani)। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেতা জানালেন মনের কথা। অভিনেত্রীকে তিনি কতটা ভালোবাসেন এবং তাকে পেয়ে কতটা কৃতজ্ঞ সবই তুলে ধরলেন অকপটে।
হয়তো অনেকেই জানেন দীর্ঘদিন ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন এই জুটি। তার মাঝে হাজারো চড়াই-উতরাই এলেও কখনোই একে অপরেরকে ছেড়ে চলে যান নি বরং কঠিন সময় শক্ত করে ধরে রেখেছেন দুজনের হাত। দেখতে দেখতে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে তাদের সম্পর্কের। খুব শীঘ্রই হয়তো সেটি রওনা দেবে পরিণয়ের পথে।
এরই মাঝে প্রেমিকাকে প্রকাশ্যে ভালোবাসা জানালেন তিনি। প্রেম দিবসের দিন গঙ্গায় নৌকাবিহারে বেরিয়েছিলেন দু’জন। ফুল ও উপহারে ভরিয়ে তুলেছিলেন কৌশানীকে। অভিনেত্রীর পরনে ছিল লাল রঙের একটি পোশাক অন্যদিকে অভিনেতা পরেছিলেন সাদা শার্ট। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘এই ভালোবাসা দিবসে, আমি তোমাকে বলতে চাই যে আমি তোমার কতটা প্রশংসা করি এবং কতটা কৃতজ্ঞ তোমায় পেয়ে।’
‘আমাদের জীবনকে অসাধারণ করে তোলার জন্য তুমি যা কিছু করো তার জন্য আমি কৃতজ্ঞ। তোমাকে ছাড়া জীবন অর্থহীন হয়ে পড়তো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং ভবিষ্যতেও থাকবে। আমার সবকিছু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ভালোবাসা দিবসের শুভেচ্ছা, আমার ভালোবাসা কৌশানী।’
পোস্ট করতেই তাদের দু’জনকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই জানতে চাইছেন কবে এই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন দু’জনে? যদিও সেসব প্রশ্নের কখনোই উত্তর দিতে দেখা যায়নি তাদের। বর্তমানে একে অপরের সাথে বেশ ভালোই রয়েছেন তারা। আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেই মনে হচ্ছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.