বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কাজল। তাকে চেনে না এমন কেউ নেই। একসময় বলিউডে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি তার দর্শকদের। বর্তমানে যদিও তাকে বিশেষ দেখা যায় না। তবে তার জনপ্রিয়তা একটুও কমেনি। এদিকে তার মা তনুজা মুখার্জি বড় পর্দার জনপ্রিয় মুখ। কখনও টলিউডে বা কখনও বলিউডে তাকে অভিনয় করতে দেখেছেন অনেকেই।
তবে বংশের রক্তে যখন রয়েছে অভিনয় তখন তা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়তে সময় নেয় না। তেমনই কাজলের বোন তানিশা বলি পাড়ায় নাম লেখান। ছবি করার ময়দানে তিনিও নামেন। কিন্তু প্রথম ছবির শ্যুট করতে যাওয়ার আগেই বড়সড় বাঁধার মুখে পড়েন তিনি। যদিও তারপর বেশ কয়েকটি ছবিও করেছেন তিনি। একসময় ‘ঝলক দিখলা যা’ রিয়েলিটি শো-তে তাকে দেখা গিয়েছে।
সেখানেই তিনি তার প্রথম শ্যুট করতে যাওয়ার আগে যে বিপদের মুখে পড়েছিলেন তা শেয়ার করে নিলেন। তার প্রথম ছবি ছিল ‘SSSHHHH।’ এই ছবিতে অভিনয়ের জন্য তাকে মানালি যেতে হয়েছিল। সেখানে তার সঙ্গে গিয়েছিল সিনেমার গোটা টিম। গন্তব্যে পৌঁছানোর আগে তাদের এক বিপদের সম্মুখীন হতে হয়। হটাৎ করে তাদের গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে।
সেখানে কমবেশি সকলে আহত হন। তানিশা গাড়ি থেকে।ছিটকে পড়ে যান। তিনিও বাকিদের মতন আহত হয়েছিলেন। চোট এতটাই বেশি লাগে যে তিনি কোমাতে চলে গিয়েছিলেন। তনুজার কাছে খবর পৌঁছোয় এবং তিনি আর নিজেকে সামলে রাখতে পারেননি। কেঁদে ফেলেন। যদিও বিশেষ কোনো ক্ষতি হয়নি তানিশার। তিনি কোমা থেকে বেরিয়ে আসেন।
তবে ডাক্তার জানান তিনি আর ছবিতে কাজ করতে পারবেন না। এরপর তার সেরে উঠতে এক বছর সময় লাগে। অবশেষে সুস্থ হয়ে উঠে ছবির কাজ শেষ করেছিলেন তানিশা। সেইসময় তার এই খবর চারিদিকে ছাপা হয়। অবশেষে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে তিনি তার পরিবারকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন,
*‘নতুন কিছু খোঁজ করো’, বার্বাদোজ রয়্যালসের ভিডিয়োতে নবীন উল হক যা বললেন

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.